সাইবার নিরাপত্তায় গ্রামীণফোনের জিপি শিল্ড ব্যবহার করবে নুভিস্তা ফার্মা

চুক্তি সই অনুষ্ঠানে গ্রামীণফোন ও নুভিস্তা ফার্মার ঊর্ধ্বতন কর্মকর্তারাগ্রামীণফোন

সাইবার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গ্রামীণফোনের ডিএনএস-লেয়ার সিকিউরিটি সলিউশন ‘জিপি শিল্ড’ ব্যবহার করবে নুভিস্তা ফার্মা। সম্প্রতি গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ এবং নুভিস্তা ফার্মার নির্বাহী পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন এ বিষয়ে চুক্তিতে সই করেছেন। চুক্তির আওতায় কর্মীদের নিরাপদ ইন্টারনেট অ্যাকসেস নিশ্চিত করতে এবং ফিশিং, ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যার হামলা থেকে সুরক্ষা পেতে জিপি শিল্ড ব্যবহার করবে নুভিস্তা ফার্মা। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

অনুষ্ঠানে আসিফ নাইমুর রশীদ জানান, ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এ ক্ষেত্রে জিপি শিল্ডের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার সুযোগ দিতে চায় গ্রামীণফোন। জিপি শিল্ডে যুক্ত হওয়ার মাধ্যমে নুভিস্তা ফার্মার কর্মীদের সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখতে প্রস্তুত গ্রামীণফোন।

মোহাম্মদ আশফাক উদ্দিন জানান, নুভিস্তা ফার্মা ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি কর্মী ও তাঁদের তথ্যের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জিপি শিল্ড কর্মীদের সাইবার ঝুঁকি থেকে সুরক্ষিত রেখে নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করবে।

চুক্তি সই অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব প্রাইম অ্যাকাউন্টস অরবিদ চৌধুরী, নুভিস্তা ফার্মার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) হাসান শহীদুল্লাহ চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।