প্রশ্ন :
কম্পিউটার চালুর কিছুক্ষণ পর কেসের ভেতর জোরালো শব্দ হতে থাকে। মাঝেমধ্যে কম্পিউটার হ্যাং হয়ে যায়। কম্পিউটার বন্ধ বা রিস্টার্ট কিছুই করা যায় না। সুইচ বন্ধ করে পুনরায় সংযোগ দিলে কম্পিউটার চালু হয়। রাফি আহমেদ, থানা পাড়া, কুষ্টিয়া
সমাধান: কুলিং ফ্যানের সমস্যার কারণে কম্পিউটার কেসিংয়ের ভেতরে শব্দ হতে পারে। অনেক সময় প্রসেসরের কুলিং ফ্যানে ময়লা জমে যায়। ফলে কুলিং ফ্যান চলার সময় শব্দ হয়। কুলিং ফ্যান ঠিকমতো কাজ না করলে প্রসেসর অতিরিক্ত গরম হয়ে কম্পিউটার হ্যাং হতে পারে। হার্ডডিস্ক ড্রাইভের সমস্যার কারণেও শব্দ হতে পারে। আপনি কুলিং ফ্যান পরিষ্কার বা পরিবর্তন করে দেখতে পারেন। সমাধান না হলে সার্ভিস সেন্টারের সহায়তা নিতে হবে। উত্তর দিয়েছেন—জাহিদ হাসান, সিস্টেম প্রকৌশলী
প্রশ্ন পাঠাতে
প্রিয় পাঠক, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তির যেকোনো সমস্যার কথা লিখে পাঠাতে পারেন টেক–বার্তায়। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা। প্রশ্ন পাঠানোর ঠিকানা: টেক–বার্তা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫ ই–মেইল: [email protected]