প্রথম বলপয়েন্ট পেনের বিক্রি শুরু, দাম সাড়ে ১২ ডলার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গিমবেলস ডিপার্টমেন্ট স্টোরে প্রথমবারের মতো বলপয়েন্ট পেন বিক্রি হয়। তখন একেকটি বলপয়েন্ট পেনের দাম ছিল সাড়ে ১২ মার্কিন ডলার।

১৯৫৪ সালের একটি মডেলের বলপয়েন্ট নতুনভাবে ২০১৮ সালে তৈরি করে পারকার জটারসউইকিমিডিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ অক্টোবর ১৯৪৫
প্রথম বিক্রি হলো বলপয়েন্ট পেন, দাম সাড়ে ১২ ডলার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গিমবেলস ডিপার্টমেন্ট স্টোরে প্রথমবারের মতো বলপয়েন্ট পেন বিক্রি হয়। তখন একেকটি বলপয়েন্ট পেনের দাম ছিল সাড়ে ১২ মার্কিন ডলার (২০২২ সালের হিসাবে এর মূল্যমান ২০৩ ডলার)। ‘রেনল্ডস রকেট’ ব্র্যান্ডের বলপয়েন্ট পেন প্রথম বাণিজ্যিক সফলতা পায়। বলপয়েন্ট পেন বিভিন্ন দেশে অন্য নামেও পরিচিত, যেমন বিরো (ব্রিটিশ ইংরেজি), বলপেন (হংকং, ভারত ও ফিলিপাইন), ডট পেন (নেপাল) ইত্যাদি।

কয়েক গুণ বড় করে দেখা বলপয়েন্টের বল
উইকিমিডিয়া

বাণিজ্যিকভাবে বিক্রি শুরু অনেক আগেই, কিন্তু বলপয়েন্ট পেনের পেটেন্ট দেওয়া হয়েছিল। ১৮৮৮ সালের ৩০ অক্টোবর জন লাউড প্রথম বলপয়েন্ট পেনের পেটেন্ট স্বত্ব পান। পেস্টের মতো থাকা কালি একটি ধাতব বলের মাধ্যমে একটি নির্দিষ্ট বিন্দুতে বের হয়ে আসে—এটা বলপয়েন্ট পেনের মূল কার্যপ্রণালি। এই ধাতব বল তৈরি হয় সাধারণত ইস্পাত, পিতল বা টাংস্টেন কার্বাইড দিয়ে। সেই সময়ের লেখার জন্য ডিপ কলম ও ঝরনা (ফাউন্টেন) কলমের পরিষ্কার ও বিশ্বস্ত বিকল্প হিসেবে আসে বলপয়েন্ট পেন। হাতে লেখার কাজে বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত উপকরণ হয়ে উঠেছে বলপয়েন্ট পেন। কিছু প্রতিষ্ঠান বেশি দামের ও সংগ্রাহকদের জন্য ডিজাইনার বলপয়েন্ট তৈরি করে থাকে।

মালটিকস অপারেটিং সিস্টেম
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

৩০ অক্টোবর ২০০০
শেষ মালটিকস অপারেটিং সিস্টেমও বন্ধ হলো
কানাডার হ্যালিফ্যাক্সে কানাডীয় জাতীয় প্রতিরক্ষা বিভাগে মালটিকস স্থাপনা বন্ধ হয়ে যায়। এটি ছিল সময় ভাগাভাগির (টাইম শেয়ারিং) কম্পিউটার অপারেটিং সিস্টেম। মানে একই সময়ে একাধিক কম্পিউটারে একই প্রোগ্রাম ব্যবহার করে কাজ করা যেত মালটিকস অপারেটিং সিস্টেমের মাধ্যমে। যদিও মালটিকস অপারেটিং সিস্টেম ব্যাপক বাণিজ্যিক সফলতা পায়নি, তবুও কম্পিউটার শিল্পে এটি উল্লেখযোগ্য প্রভাব ফেলে যায়।