ভ্যাকুয়াম টিউবের বদলে সেমিকন্ডাক্টর ব্যবহারের ধারণা দেন উইলিয়াম শকলি

গবেষণাগারে কাজ করছেন উইলিয়াম শকলিকম্পিউটার হিস্ট্রি

যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি বেল ল্যাবরেটরিজের গবেষক ছিলেন উইলিয়াম শকলি। ১৯৩৯ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রথমবারের মতো ভ্যাকুয়াম টিউবের বদলে সেমিকন্ডাক্টর ব্যবহারের ধারণা দেন। তাঁর এ ধারণা কাজে লাগিয়ে এটিঅ্যান্ডটি বেল ল্যাবরেটরিজের অপর দুই গবেষক ওয়ালটার ব্র্যাটেইন এবং জন বারডিন আট বছর পর প্রথম পয়েন্ট-কন্ট্যাক্ট ট্রানজিস্টর পরীক্ষা করেন।

ট্রানজিস্টর তৈরির বিভিন্ন নকশাও করেছেন উইলিয়াম শকলি। পরবর্তী সময়ে সব ট্রানজিস্টর নির্মাণে শকলির নকশা অনুসরণ করা হয়। ১৯৫০-এর দশকের শুরু থেকে ট্রানজিস্টরের ব্যাপক বিস্তার হতে থাকে। আর তাই ট্রানজিস্টরের উদ্ভাবক হিসেবে ওয়াল্টার ব্র্যাটেইন, জন বারডিন ও উইলিয়াম শকলিকে পেটেন্ট-স্বত্ব দিয়েছে মার্কিন পেটেন্ট অফিস (দ্য ইউএস পেটেন্ট অফিস)।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি