ইলেকট্রিনকস পণ্য নির্মাতা অলিভেটির প্রতিষ্ঠা

ইলেকট্রনিক পণ্য নির্মাতা ইতালীয় প্রতিষ্ঠান অলিভেটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইতালির তুরিন শহরে। ২০০৩ সাল থেকে অলিভেটি টিআইএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।

ইতালির তুরিনে অলিভেটির সদর দপ্তরউইকিমিডিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ অক্টোবের ১৯০৮

ইলেকট্রিনকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অলিভেটির প্রতিষ্ঠা
বর্তমানের কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন, প্রিন্টার, ক্যালকুলেটর, ফ্যাক্সযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান অলিভেটি প্রতিষ্ঠিত হয়। ইতালীয় প্রতিষ্ঠানটির সদর দপ্তর ইতালির তুরিন শহরে। ২০০৩ সাল থেকে অলিভেটি টিআইএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।
টাইপরাইটার নির্মাতা হিসেবে ক্যামিলিও অলিভেটি ১৯০৮ সালে অলিভেটি প্রতিষ্ঠা করেন। ক্যামিলিও অলিভেটির ছেলে আদ্রিয়ানো অলিভেটি মূলত প্রতিষ্ঠানটিকে বড় করে তোলেন।

১৯৬৪ সালে অলিভেটি প্রোগ্রামা ১০১ নামের প্রথম দিককার বাণিজ্যিক ক্যালকুলেটর তৈরি করে। এই যন্ত্রে ব্যাপক সাফল্য আসে। এরও আগে ১৯৩০ সালে এম৪০ টাইপরাইটার তৈরি করে প্রতিষ্ঠানটি। এই যন্ত্রের নকশা করেছিলেন ক্যামিলিও অলিভেটি ও জিনো লেভি মার্তিনলি।

অলিভেটি ১৯৩০ সালে দেশের বাইরে প্রথম কারখানা স্থাপন করে। ১৯৪৮ সালে ডিভিসামা নামে বৈদ্যুতিক ক্যালকুলেটর তৈরি করে। ১৯৫৯ সালে ইতালির প্রথম ট্রানজিস্টরভিত্তিক ইলেকট্রনিক কম্পিউটার ‘এলিয়া ৯০০৩’ তৈরি করে অলিভেটি। সে বছরই আন্ডারউড টাইপরাইটার কোম্পানিকে কিনে নেয়। ১৯৬৪ সালে অলিভেটি তাদের ইলেকট্রনিকস শাখা মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিকের কাছে বিক্রি করে দেয়। গত শতকের সত্তর ও আশির দশকে অলিভেটি ইউরোপে অফিসে ব্যবহার্য যন্ত্র নির্মাণে শীর্ষ স্থানে উঠে আসে এবং আইবিএমের পর দ্বিতীয় বৃহৎ পারসোনাল কম্পিউটার নির্মাতায় পরিণত হয়।

ক্যামিলিও অলিভেটি ও জিনো লেভি মার্তিনলির নকশা করা এম৪০ টাইপরাইটার
আলেসাান্দ্রো নাসেরি, উইকিমিডিয়া

১৯৮১ সালে অলিভেটি স্ট্রাসবার্গ ও লুক্সেমবার্গের ইউরোপিয়ান পার্লামেন্টে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম স্থাপন করে। ১৯৯৪ সালে অলিভেটি টেলিমিডিয়া চালু হয়। ২০০৩ সালে প্রতিষ্ঠানটি টেলিকম ইটালিয়ার সঙ্গে একীভূত হয়।
অলিভেটি কম্পিউটার প্রিন্টার, টাইপরাইটার, ক্যালকুলেটর, মাইক্রোসিস্টেম, ফটোকপিয়ার, কম্পিউটার যন্ত্রাংশ উৎপাদন করে।

১৬ বিটের সেগা জেনেসিস
উইকিমিডিয়া

২৯ অক্টোবর ১৯৮৮
সেগার প্রথম গেমিং কনসোল
জাপানি প্রতিষ্ঠান সেগা তাদের প্রথম ভিডিও গেম খেলার যন্ত্র (গেমিং কনসোল) সেগা জেনেসিস (জাপানে মেগা ড্রাইভ নামেও পরিচিত) বাজারে ছাড়ে। উত্তর আমেরিকার বাইরে এটি ছিল ঘরোয়াভাবে ভিডিও গেম খেলার যন্ত্র। সেগা জেনেসিস ছিল ১৬ বিট প্রযুক্তির চতুর্থ প্রজন্মের ভিডিও গেম কনসোল। সেগা জাপানে মেগা ড্রাইভ হিসেবে ১৯৮৮ সালে জাপানে ছাড়ে। উত্তর আমেরিকায় জেনেসিস নামে ছাড়ে ১৯৮৯ সালে।

সেগার একটি গেমের দৃশ্য
উইকিমিডিয়া

সেগা সরাসরি ৩ কোটি ৭৫ হাজার সেগা জেনেসিস বিক্রি করেছিল। এর বাইরে আরও কয়েক লাখ জেনেসিস পরিবেশকদের মাধ্যমে বিক্রি হয় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ব্রাজিলসহ বেশ কিছু দেশে।