একবার চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখা যায় এই স্মার্টফোনে

ভিভো ওয়াই৫০০সংগৃহীত

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত ‘ভিভো ওয়াই৫০০’ মডেলের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ। ফোনটিতে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জ করে টানা ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যায়। শুধু তা–ই নয়, রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং–সুবিধা থাকায় ফোনের চার্জ শেষ হওয়া নিয়েও চিন্তা করতে হয় না। ফোনটির ব্যাটারি ছয় বছর পর্যন্ত ভালো থাকায় দীর্ঘদিন স্বচ্ছন্দে ব্যবহার করা যায়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৮৩ ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির পর্দার উজ্জ্বলতা সর্বোচ্চ ৫০০০ নিটস হওয়ার পাশাপাশি আই প্রটেকশন মোড থাকায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।

অরিজিন ওএস৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির সামনে–পেছনে ৩২ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও অ্যান্টিড্রপ–সুবিধার ফোনটি পানির নিচে ছবি তোলার পাশাপাশি পড়ে গেলেও নষ্ট হয় না। এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাই–সুবিধার ফোনটিতে সহজেই ছবি ও ভিডিও সম্পাদনা করা যায়।

আরও পড়ুন

৬ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা সংস্করণভেদে ১২৮ ও ২৫৬ গিগাবাইট। দাম ধরা হয়েছে যথাক্রমে ৩৬ হাজার ৯৯৯ টাকা ও ৪৩ হাজার ৯৯৯ টাকা। ফোনটি কেনার আগাম ফরমাশ দিলে বিভিন্ন উপহার পাওয়া যাবে। বাড়তি খরচ ছাড়া ৯ মাসের কিস্তিতেও কেনা যাবে ফোনটি।

আরও পড়ুন