লেনোভোর নতুন ডেস্কটপ কম্পিউটার বাজারে

লেনোভো আইডিয়া সেন্টার মিনিসংগৃহীত

দেশের বাজারে ‘লেনোভো আইডিয়া সেন্টার মিনি’ সিরিজের নতুন মডেলের ডেস্কটপ কম্পিউটার এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। আকারে ছোট কম্পিউটারটিতে ৪.৮ গিগাহার্জ গতির ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেস্কটপ কম্পিউটারটিতে শক্তিশালী প্রসেসরের পাশাপাশি ৮ গিগাবাইট ডিডিআরফাইভ র‍্যাম রয়েছে, যা সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। শুধু তা–ই নয়, ৫১২ ধারণক্ষমতা থাকায় সহজেই ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক তথ্য সংরক্ষণ করা সম্ভব।

ওয়াইফাই ৬ই ও ব্লুটুথ ৫.৩ প্রযুক্তিনির্ভর কম্পিউটারটিতে ইউএসবি টাইপ এ, ইউএসবি টাইপ সি, থান্ডারবোল্ট এইচডিএমআই ২.১, ভিজিএ ও ল্যান পোর্ট রয়েছে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ কম্পিউটারটির দাম ৮০ হাজার টাকা।