লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে
দেশের বাজারে লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ‘লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭’ মডেলের ল্যাপটপটিতে ২.৪ গিগাহার্টজ গতির এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ মডেলের প্রসেসর থাকায় সহজেই একসঙ্গে একাধিক কাজ করা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস অ্যান্টিগ্লেয়ার পর্দার ল্যাপটপটিতে ১৬ গিগাবাইটের এলপিডিডিআর৫ র্যাম ও ৫১২ গিগাবাইটের এনভিএমই এসএসডি থাকায় স্বচ্ছন্দে সফটওয়্যার চালুর পাশাপাশি যেকোনো ফাইল দ্রুত আদান-প্রদান করা যায়। এএমডি রেডিয়ন ৬১০এম ইন্টিগ্রেটেড গ্রাফিকস কার্ড থাকায় উন্নত রেজল্যুশনের ভিডিও গেম খেলাসহ ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায় ল্যাপটপটিতে।
ডলবি অডিও স্টেরিও স্পিকারযুক্ত ল্যাপটপটিতে শাটারযুক্ত এইচডি ওয়েবক্যাম, ওয়াই–ফাই ৬, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ সি, ইউএসবি ৩.২, এইচডিএমআই, এসডি কার্ড রিডারসহ বিভিন্ন পোর্ট রয়েছে।
২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ধরা হয়েছে ৭৪ হাজার টাকা। ল্যাপটপটি কিনলে এক্সট্রিম এক্স৫০আরজি আরজিবি গেমিং হেডফোন এবং এক্সট্রিম কে৯১১সি কি–বোর্ড, মাউস কম্বো উপহার পাওয়া যাবে।