রোগ ও ওষুধের কথা বলছে রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্মেসিতে আসা গ্রাহকদের কাছে অভিনয়ের মাধ্যমে বিভিন্ন ওষুধের কার্যকারিতা তুলে ধরছে মানবাকৃতির এক রোবট। এ সময় রোবটটি হাত দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ব্যথানাশক ওষুধ, বিষণ্নতা দূর করার নানা ওষুধের গুণাগুণ, বিভিন্ন রোগের ক্ষতিকর দিকগুলো তুলে ধরছে। ডাচ থিয়েটারকর্মী ড্রিস ফারওফেনের কৃত্রিম সুখ বা ‘হ্যাপিনেস’ শিরোনামের স্থাপনা শিল্প প্রদর্শনীর অংশ হিসেবে স্পেনের একটি ভ্রাম্যমাণ ফার্মেসিতে এই রোবটকে দেখা যাচ্ছে।
সূত্র: এএফপি

এএফপি

ছবি ১: হাতের ইশারায় দেখাচ্ছে ওষুধের কার্যকারিতা।

এএফপি

ছবি২: মাথা নেড়ে ওষুধের ক্ষতিকর দিক তুলে ধরছে রোবটটি।

এএফপি

ছবি৩: ভ্রাম্যমাণ ফার্মেসির বাইরে দর্শনার্থীর ভিড়।