প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকলেটপ্রেমীদের জন্য সুখবর। ঘরে বসেই নিজেদের পছন্দমতো নকশার চকলেট তৈরি করা যাবে এই থ্রি-ডি (ত্রিমাত্রিক) প্রিন্টারে। কোকো প্রেস মডেলের প্রিন্টারটিতে চকলেট তৈরির জন্য বিভিন্ন নকশা যুক্ত করা রয়েছে। এর ফলে নকশা নির্বাচন করে দিলেই থ্রি-ডি প্রিন্টারে চকলেট তৈরি হয়ে যাবে।
প্রিন্টারটিতে চকলেট তৈরির উপাদানসহ আলাদা একটি সিলিন্ডার রয়েছে। এর ফলে ইচ্ছা করলেই যেকোনো সময় চকলেট তৈরি করা যাবে। চাইলে বাজার থেকে পছন্দের চকলেট কিনে সেটি গলিয়ে নতুন আকৃতির চকলেট তৈরির সুযোগও মিলবে। আগামী সেপ্টেম্বর মাসে বাজারে আসতে যাওয়া প্রিন্টারটির দাম ১ হাজার ৫০০ ডলার।
সূত্র: সিনেট