মানুষের মতো হাঁটতে পারে, ব্যায়ামও করতে পারে এই রোবট

ব্যায়ামও করছে ‘অপটিমাস’ রোবটস্ক্রিনশট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের আদলে তৈরি রোবটটি হেঁটে–চলে বেড়ানোর পাশাপাশি হাত দিয়ে বিভিন্ন বস্তু ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে পারে। কাজ করার পাশাপাশি অবসর সময়ে মানুষের মতো অঙ্গভঙ্গি করে ব্যায়াম করতেও জুড়ি নেই রোবটটির। শুনতে অবাক লাগলেও এমনই এক রোবট তৈরি করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা।

‘অপটিমাস’ নামের রোবটটির একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে টেসলা। ভিডিওতে দেখা যায়, আকারে ছোট বিভিন্ন বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে রাখছে রোবটটি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসুবিধা থাকায় সরিয়ে রাখা বস্তুগুলো রং অনুযায়ী সাজিয়েও রাখতে পারে রোবটটি।
সূত্র: নিউজ ১৮