শক্তিশালী ক্যামেরার এই স্মার্টফোন কিনলে স্মার্ট ঘড়িও পাওয়া যাবে

নতুন ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে ভিভোভিভো বাংলাদেশ

দেশের বাজারে ২০০ মেগাপিক্সেলের ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরাযুক্ত নতুন ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ। ‘ভিভো ভি৭০ এফই’ মডেলের ফোনটিতে শক্তিশালী ক্যামেরার পাশাপাশি ১/১.৫৬ ইঞ্চি এইচপি ফাইভ সেন্সর রয়েছে। সেন্সরটি ছবি তোলার সময় বেশি আলো গ্রহণ করায় ছবির ঔজ্জ্বল্য বেশি হয়। এ ছাড়া ৩০ গুণ জুম এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশনের কারণে চলতি পথেও স্থির ছবি তোলা যায়। হালনাগাদ প্রযুক্তি সুবিধার ফোনটি কিনলে স্মার্ট ঘড়িও উপহার পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছবিতে আলাদা সৃজনশীলতা যোগ করতে ফোনটিতে যুক্ত করা হয়েছে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ, যা কাজে লাগিয়ে স্নো টাউন বা অরোরার মতো ইফেক্ট যোগ করা যায়। এ ছাড়া এআই ইরেজ ৩ ও এআই রিটাচ সুবিধা থাকায় ছবির অপ্রয়োজনীয় অংশ সহজেই মুছে ফেলা যায়। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসরে চলা ফোনটি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং সমর্থন করায় পানি ও ধুলাবালুতে নষ্ট হয় না।

৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্লু-ভোল্ট ব্যাটারিযুক্ত ফোনটিতে ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায়। শুধু তাই নয়, ফোনটির ব্যাটারি কমপক্ষে পাঁচ বছর ভালো থাকে। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ১.৫ কে ইনফিনিটি অ্যামোলেড পর্দা থাকায় ফোনটিতে সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়।

ফোনটির ধারণক্ষমতা ২৫৬ গিগাবাইট। সংস্করণভেদে ৮ ও ১২ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির দাম ধরা হয়েছে যথাক্রমে ৫৬ হাজার ৯৯৯ ও ৬৫ হাজার ৯৯৯ টাকা। আজ বৃহস্পতিবার থেকে ফোনটি কেনার জন্য আগাম ফরমাশ দেওয়া যাবে। ক্রেতারা চাইলে বাড়তি অর্থ ছাড়াই কিস্তিতে কিনতে পারবেন ফোনটি।

এ ছাড়া ভি৭০ ফোনেরও আগাম ফরমাশ কার্যক্রম শুরু করেছে ভিভো বাংলাদেশ। ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরাযুক্ত ফোনটির ধারণক্ষমতা ২৫৬ ও ৫১২ গিগাবাইট। ৮ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির দাম ধরা হয়েছে যথাক্রমে ৬৮ হাজার ৯৯৯ টাকা ও ৮৭ হাজার ৯৯৯ টাকা। ফোনটি কিনলে স্মার্ট ঘড়িও উপহার পাওয়া যাবে।