মানুষের কাজের সঙ্গী এই রোবটগুলো

জাপানের টোকিওতে চলছে আন্তর্জাতিক রোবট প্রদর্শনী (আইরেক্স) ২০২৩। প্রদর্শনীতে মানুষের মতো কাজ করতে সক্ষম বেশ কিছু রোবটের দেখা মিলেছে। ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া চার দিনের এ প্রদর্শনীতে দর্শকদের আগ্রহের শীর্ষে থাকা রোবটগুলোর কার্যক্রম দেখে নেওয়া যাক।

১ / ৫
মানুষের আদলে তৈরি রোবটটি হেঁটে-চলে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে পারে
এএফপি
২ / ৫
নির্দিষ্ট স্থান থেকে প্রয়োজনীয় বস্তু খুঁজে এনে দিতে পারে এই রোবট
এএফপি
৩ / ৫
ওজন বেশি হলেও সমস্যা নেই, সহজে বিভিন্ন ধরনের পণ্য নির্দিষ্ট জায়গায় রাখতে পারে রোবটটি
এএফপি
৪ / ৫
হুইলচেয়ার থেকে অসুস্থ ব্যক্তিকে উঠিয়ে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম রোবট দেখছেন দর্শনার্থীরা
এএফপি
৫ / ৫
নির্দিষ্ট স্থান থেকে খাবার তুলে পরিবেশন করতে পারে রোবটটি
এএফপি