কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন

বিওর তারহীন মাইক্রোফোনছবি: টেক এজ বিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও নির্মাতা, ভ্লগার, সাংবাদিক ও স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উন্নত শব্দ ধারণের জন্য বাংলাদেশের বাজারে এসেছে আন্তর্জাতিক প্রযুক্তিপণ্য ব্র্যান্ড বিওর নতুন তারহীন দুটি মাইক্রোফোন। বিও এমএফ-০৩ ও বিও এমএফ-০৫ মডেলর এই মাইক্রোফোন দুটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) শব্দনিয়ন্ত্রণ প্রযুক্তি, যা আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে কণ্ঠস্বরকে আরও স্পষ্টভাবে ধারণ করতে সহায়তা করে। সহজ সংযোগ, হালকা গঠন ও বহনযোগ্য চার্জিং বাক্সের সুবিধায় ভিডিও ধারণ, সাক্ষাৎকার, সরাসরি সম্প্রচার ও বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরিতে এগুলো হতে পারে আদর্শ সঙ্গী।

বিও এমএফ-০৩ মডেলটিতে রয়েছে এআইভিত্তিক শব্দনিয়ন্ত্রণ প্রযুক্তি, যা আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে কণ্ঠস্বরকে আরও স্পষ্টভাবে ধারণ করতে সহায়তা করে। এর চারদিক থেকে শব্দ ধারণের সুবিধা, সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিটার পর্যন্ত তারহীন সংযোগ, হালকা ও বহনযোগ্য নকশা এবং চার্জিং কেস ব্যবহারের সুবিধা রয়েছে। একবার পূর্ণ চার্জে মাইক্রোফোনটি প্রায় পাঁচ–ছয় ঘণ্টা ব্যবহার করা যায়।

বিও এমএফ-০৫ মডেলটিতে রয়েছে আরও বহুমুখী ব্যবহারের সুবিধা। এর বিশেষ ত্রিমুখী নকশার কারণে কলার ক্লিপ, হাতে ধরে কিংবা টেবিলে রেখেও ব্যবহার করা যায়। ৩০ থেকে ৪০ মিটার পর্যন্ত তারবিহীন সংযোগ এবং চার্জিং কেসসহ সর্বোচ্চ প্রায় ২০ ঘণ্টা ব্যবহারের সুবিধা রয়েছে। বিশেষ করে সাক্ষাৎকার, দ্বৈত কথোপকথন, ভ্লগ ও বিভিন্ন ধরনের ভিডিও ধারণের জন্য এটি বেশ কার্যকর।

মাইক্রোফোন দুটি সহজ সংযোগব্যবস্থা ও বহনযোগ্য নকশার কারণে দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুবিধা দেবে। ইউটিউবার, ফেসবুক ও টিকটক কনটেন্ট নির্মাতা, ভ্লগার, সাংবাদিক, অনলাইন শিক্ষক, ডিজিটাল বিপণনকর্মী এবং ভিডিও উপস্থাপকদের জন্য এগুলো হতে পারে প্রয়োজনীয় প্রযুক্তিসঙ্গী।

এক বছরের বিক্রয়োত্তর পরিবর্তন সুবিধাসহ আধুনিক প্রযুক্তির এই মাইক্রোফোন দুটি পাওয়া যাচ্ছে সাশ্রয়ী দামে। বিও এমএফ-০৩ মাইক্রোফোনের দাম ৩ হাজার ৩০০ টাকা এবং বিও এমএফ-০৫–এর দাম ৩ হাজার ৬০০ টাকায়। বাংলাদেশে বিওর একমাত্র পরিবেশক টেক এজ বিডি।