দেশে এল ভিভোর বাঁকানো পর্দার স্মার্টফোন

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে ভিভো ভি৮০ লাইট ফাইভজি স্মার্টফোনছবি: ভিভো বাংলাদেশ

একমাত্র বাঁকানো পর্দার (কার্ভড ডিসপ্লে) ও আধুনিক স্কাইলাইন ক্যামেরা নকশায় এল ভিভোর নতুন স্মার্টফোন। এর মডেল ভিভো ভি৮০ লাইট ফাইভজি। ফোনটিতে থাকছে সাবলীলভাবে কাজ করার সুবিধা, উন্নত ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিভো বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।

কাজের জায়গায় সেরাটা পাওয়া থেকে ব্যক্তিগত সময় উপভোগ—দিনের প্রতিটি মুহূর্তে তরুণেরা চান স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস। এই জীবনযাপনকে ঘিরেই ‘স্লে এভরি এজ’ বার্তা নিয়ে এসেছে ভিভোর এই নতুন ফোনটি।

অফিসে সভা বা দিনের শেষে ক্যাফেতে সময় কাটানো—প্রতিটি জায়গাতেই নজর কাড়বে এর ডুয়াল–কার্ভড ডিসপ্লে। এতে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে আছে। সেই সঙ্গে পর্দার ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০০০ নিট এইচবিএমের উজ্জ্বলতা নিশ্চিত করে। বাঁকানো প্রান্ত ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক।

ভি৮০ লাইট ফাইভজির স্কাইলাইন ক্যামেরা নকশা যোগ করেছে বাড়তি আকর্ষণ। আড়াআড়ি ক্যামেরা বিন্যাস ও আলোর প্রতিফলনের বিশেষ নকশা আছে। সিল্ক সাদা ও নীল রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। ভি৮০ লাইট ফাইভজিতে আছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮–কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর ও ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম।

৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরায় সবাইকে এক ফ্রেমে রাখা যায়, প্রতিটি মুখ থাকে স্পষ্ট। আর ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট মোড কম আলোয়ও ধরে রাখে স্পষ্ট ছবি। এর ৭০৫০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি দীর্ঘ ব্যবহারের নিশ্চয়তা দেয়। আর আইপি–৬৮ ও আইপি–৬৯ প্রযুক্তি ধুলা ও পানি প্রতিরোধী বৃষ্টি বা ভেজা হাতে সুরক্ষা দেয়।

ভি৮০ লাইট ফাইভজি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা, আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। এ ছাড়া হায়ার পারচেজ ও ইএমআইয়ের সুবিধা থাকছে ৯ মাস পর্যন্ত।

নিজের মতো করে দিন কাটাতে প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে ভি৮০ লাইট ফাইভজিতে। স্টাইল, গতি ও নির্ভরতার এই সমন্বয় প্রতিদিনের ব্যস্ততা থেকে অবসর—সব মুহূর্তেই দেবে স্বচ্ছন্দ অভিজ্ঞতা।