৬ কোটি সাড়ে ৪৩ লাখ টাকায় বিক্রি হলো ‘অ্যাপল-১’ কম্পিউটারের প্রোটোটাইপ

‘অ্যাপল-১’ কম্পিউটারের প্রোটোটাইপআরআর অকশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহার করা ‘অ্যাপল-১’ কম্পিউটারের আদিরূপ বা প্রোটোটাইপ নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ১৯৬ মার্কিন ডলার বা ৬ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার টাকায় (প্রায়)। যুক্তরাষ্ট্রের ‘বাইট শপ’ প্রতিষ্ঠানের হয়ে এ নিলাম পরিচালনা করে বস্টনভিত্তিক ‘আরআর অকশন’। নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছিল, প্রোটোটাইপটির দাম সর্বোচ্চ পাঁচ লাখ ডলার উঠতে পারে। কিন্তু প্রায় পৌনে দুই লাখ ডলার বেশি দামে বিক্রি হলো স্টিভ জবসের স্মৃতিবিজড়িত কম্পিউটারটি।

‘অ্যাপল কম্পিউটার এ’ নামের ‘বিরল’ এবং ‘ঐতিহাসিক’ এই প্রোটোটাইপটি তৈরি হয়েছিল ১৯৭৬ সালে। এ বছরই অ্যাপল প্রতিষ্ঠা করেন স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক। অর্থাৎ এই প্রোটোটাইপের হাত ধরেই মূলত তৈরি করা হয়েছে ‘অ্যাপল-১ ’।

চার দশক আগে বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন ‘অ্যাপল-১’ কম্পিউটার। কম্পিউটারটি মূলত একটি মাদারবোর্ড। কেসিং, মনিটর ও কিবোর্ড আলাদা করে যুক্ত করে ব্যবহার করতে হতো কম্পিউটারটি।
সূত্র: এপি, ইন্ডিয়া টাইমস