শক্তিশালী ব্যাটারিযুক্ত এই দুই স্মার্টফোনে ভালো মানের ছবি তোলা যায়

ক্যামন ৫০ সিরিজ’ ও পোভা কার্ভ ২ ফাইভজি স্মার্টফোনটেকনোর সৌজন্যে

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরাযুক্ত নতুন দুই স্মার্টফোন এনেছে টেকনো বাংলাদেশ। ‘ক্যামন ৫০ সিরিজ’ ও ‘পোভা কার্ভ ২ ফাইভজি’ মডেলের ফোন দুটিতে ৪৫ ওয়াটের সুপার চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায়। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বা হয়েছে, ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লে প্রযুক্তির ক্যামন ৫০ সিরিজের ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির পেছনে ৫০ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যায়।

৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে টেকনো এআই স্যুইটের মাধ্যমে সহজেই এলা অ্যাসিস্ট্যান্ট, এআই ইমেজ টুভিডিও জেনারেটর, থ্রিডি ফটোস্পেস ও এআই লাইটমাস্টার ব্যবহার করা যায়। ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম মডেলভেদে ভ্যাট ছাড়া ৩০ হাজার ৯৯৯ টাকা ও ৩৪ হাজার ৪৯৯ টাকা।

পোভা কার্ভ ২ ফাইভজি মডেলের ফোনটিতে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জে টানা তিন দিন ব্যবহার করা যায়। ৬.৭৮ ইঞ্চি পর্দার ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। টেকনো এআই স্যুইটযুক্ত ফোনটির সামনে পেছনে রয়েছে ১৩ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এআই নয়েজ ক্যানসেলেশন সুবিধার ফোনটির দাম ভ্যাট ছাড়া ৩৬ হাজার ৯৯৯ টাকা।