প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা গ্যালাক্সি ট্যাব এ মডেলের ট্যাবলেট কম্পিউটারটিতে ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট রম রয়েছে। অফারের আওতায় ৮ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে ট্যাবলেট কম্পিউটারটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ৮ ইঞ্চি পর্দার ট্যাবলেট কম্পিউটারটিতে ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ফলে চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। ডলবি অ্যাটমসের দুটি স্পিকার থাকায় ভালো মানের শব্দও শোনা যায় ট্যাবলেট কম্পিউটারটিতে।