ফোনসহ বিভিন্ন যন্ত্র দ্রুত চার্জ করবে এই পাওয়ার ব্যাংক

২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি রয়েছে এই পাওয়ার ব্যাংকেওয়ালটন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে নতুন দুটি মডেলের পাওয়ার ব্যাংক উন্মুক্ত করেছে ওয়ালটন। পি২২ডব্লিউ০১ এবং পি২২ডব্লিউ০২ মডেলের পাওয়ার ব্যাংকগুলোতে ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় ফোনসহ বিভিন্ন যন্ত্র দ্রুত চার্জ করা যায়। মাইক্রো ইউএসবি এবং টাইপ-সি ইনপুট সুবিধার পাওয়ার ব্যাংকগুলোতে ওয়্যারলেস চার্জিং সুবিধাও পাওয়া যাবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধার পাওয়ার ব্যাংকগুলোতে ১০ এবং ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকায় একাধিক যন্ত্র চার্জ করা সম্ভব। দাম যথাক্রমে ২ হাজার ১৫০ টাকা এবং ২ হাজার ৫৫০ টাকা। ছয় মাসের বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে।

আরও পড়ুন