লেনোভোর নতুন মডেলের দুই ল্যাপটপ বাজারে

লেনোভোর নতুন মডেলের ল্যাপটপছবি: গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

দেশের বাজারে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটযুক্ত নতুন দুটি মডেলের লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘৮৩ইউআর০০এবিএলকে’ ও ‘৮৩ইউআর০০এসিএলকে’ মডেলের ল্যাপটপগুলোয় ইন্টেল প্যান্থার লেক কোর আলট্রা সিরিজ ৩ প্রসেসর থাকায় একসঙ্গে বিভিন্ন কাজ দ্রুত করা যায়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুটি মডেলের ল্যাপটপেই ১৬ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ১৫.৩ ইঞ্চি পর্দার ল্যাপটপগুলোয় ফুল এইচডি ক্যামেরা, আইআর ক্যামেরা, ইন্টেল গ্রাফিকস, ডব্লিউইউএক্সজিএ আইপিএস ৪০০ নিটস অ্যান্টি–গ্লেয়ার ডিসপ্লেসহ ডলবি অডিওর সুবিধা রয়েছে।

উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপগুলোয় ব্যাকলিট কি–বোর্ড ও ৬০ ওয়াট–আওয়ারের ব্যাটারি রয়েছে। ৮১০এইচ মিলিটারি–গ্রেড প্রযুক্তির ল্যাপটপগুলো কিনলে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। মডেলভেদে ল্যাপটপগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ২২ হাজার টাকা ও ১ লাখ ৪১ হাজার টাকা।