একবার চার্জে দুই দিন চলবে শাওমির নতুন স্মার্টফোন

শাওমির নতুন স্মার্টফোন এল বাজারেশাওমি বাংলাদেশ

শাওমি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করেছে। ব্যবহারকারীদের প্রয়োজনীয় মুহূর্তে নির্ভরযোগ্য পারফরমেন্স নিশ্চিত করতে ডিভাইসটি তৈরি করা হয়েছে। এই ফোনে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। এ ছাড়া স্মার্টফোনে ডায়নামিক আরজিবি লাইট ব্যবহার করা হয়েছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

প্রতিদিনের ব্যস্ত জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে, রেডমি ১৭-এ ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ও শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের নির্বিঘ্নে ভিডিও স্ট্রিম, অনলাইন ক্লাস ও গেমিংয়ের সুবিধা নিশ্চিত করবে। একই সঙ্গে ফোনটি একবার পূর্ণ চার্জে দুই দিনের বেশি সচল থাকে। এ ছাড়া স্মার্টফোনটিতে ৪৫ ওয়াট টার্বো চার্জিংয়ের সুবিধা রয়েছে, যা ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ সম্পন্ন করে।

রেডমি ১৭-এ ৬.৯ ইঞ্চির পর্দার পাশাপাশি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। প্রতিদিনের অনাকাঙ্ক্ষিত দাগ ও হাত থেকে পড়ার ঘটনায় ফোনকে সুরক্ষিত রাখতে এর পর্দায় শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর ও শাওমি হাইপারওএস ৩ ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের ব্যবহার, বিনোদন ও মাল্টিটাস্কিংয়ে চার বছর পর্যন্ত নির্ভরযোগ্য কার্যক্ষমতা নিশ্চিত করবে। পাশাপাশি, রেডমি ১৭-এ ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিনের অর্থবহ মুহূর্তগুলো ধারণ করতে পারবেন। এ ছাড়া ফোনটিকে আরও নির্ভরযোগ্য করে তুলতে এতে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট‍্যান্স রেটিং ব্যবহার করা হয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘বর্তমান প্রজন্মের ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে রেডমি ১৭ তৈরি করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন, ফাস্ট চার্জিং, টেকসই ফিচার, নির্ভরযোগ্য ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে এই ডিভাইস তৈরি করা হয়েছে।’

সবুজ (ওক গ্রিন), নীল (ডিপ ব্লু) ও কালো রঙে পাওয়া যাচ্ছে রেডমি ১৭। ফোনটি ৪ জিবি + ১২৮ জিবি ও ৬ জিবি + ১২৮ জিবি, দুটি স্টোরেজ সুবিধায় পাওয়া যাচ্ছে, যার দাম যথাক্রমে ২২ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) ও ২৪ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) টাকা মাত্র। রেডমি ১৭ এখন দেশজুড়ে সব শাওমি অনুমোদিত দোকান ও খুচরা বিক্রেতাদের কাছে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটেফেসবুক পেজে