ছবিতে রোবট শিক্ষার্থী

মনোযোগ দিয়ে শিক্ষকের বক্তব্য শোনার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে খেলতে পারে বাডি নামের এই রোবট। শুধু তা–ই নয়, রোবটটি ভিডিও কলের মাধ্যমে দূরে থাকা শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগও করে দেয়। ফলে সশরীর উপস্থিত হতে না পারলেও দূর থেকে ক্লাস করার পাশাপাশি শিক্ষকদের প্রশ্নের উত্তর দিতে পারেন শিক্ষার্থীরা। অসুস্থ শিক্ষার্থীদের ঘর বা হাসপাতাল থেকে পড়ালেখার সুযোগ দিতে এই রোবট ব্যবহার শুরু করেছে ফ্রান্সের লিঁও শহরের পল শিভালিয়া স্কুল। ছবি: এএফপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৪
অন্য শিক্ষার্থীদের মতোই ক্লাস করছে রোবটটি।
২ / ৪
সহপাঠীদের সঙ্গে খেলছে রোবটটি।
৩ / ৪
ওজন কম হওয়ায় রোবটটিকে শ্রেণিকক্ষের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখাচ্ছেন এক শিক্ষক।
৪ / ৪
সহপাঠীদের বিভিন্ন কার্যক্রম দেখছে রোবটটি।