শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে
দেশের বাজারে শক্তিশালী প্রসেসরে চলা নতুন মডেলের স্মার্টফোন এনেছে শাওমি। রেডমি ১৭ ফাইভ–জি মডেলের ফোনটিতে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ মডেলের প্রসেসর থাকায় দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা যায়। ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি একবার চার্জে দীর্ঘসময় ব্যবহার করা সম্ভব। শুধু তা–ই নয়, ৪৫ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায় ফোনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দ্রুতগতির র্যাম থাকায় ফোনটিতে সহজেই বিভিন্ন কাজ করার পাশাপাশি ভিডিও দেখা যায়।
৬.৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্ডজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
কর্নিং গরিলা গ্লাস ৭আই ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স প্রযুক্তি রয়েছে ফোনটিতে। ফলে দীর্ঘদিন ব্যবহার করলেও ফোনটিতে দাগ পড়ে না এবং হাত থেকে পড়ে ভেঙে যায় না। দুটি রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।