উড়ুক্কু বাইক

দ্য এক্সটিউরিসমোএরউইনস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলের আদলে উড়ুক্কু বাইক তৈরি করেছে এরউইনস টেকনোলজিস। একজন যাত্রী নিয়ে ঘন্টায় ৬২ মাইল গতিতে টানা ৪০ মিনিট উড়তে সক্ষম এ উড়ুক্কু বাইকের দেখা মিলেছে যুক্তরাষ্ট্রে চলা ডেট্রয়েট অটো শোতে। ‘দ্য এক্সটিউরিসমো’ নামের বাইকটির দাম ৭ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার।

দ্য এক্সটিউরিসমো
এরউইনস

এরউইনসের তথ্যমতে, ১২ ফুট লম্বা উড়ুক্কু এ বাইকের ওজন ৬৬০ পাউন্ড। আগামী জানুয়ারি মাসের মধ্যে ২০০টি উড়ুক্কু বাইক তৈরি করা হবে। ভবিষ্যতে আকারে ছোট উড়ুক্কু বাইক তৈরির পরিকল্পনাও রয়েছে, যা ৫০ হাজার ডলারের মধ্যে কেনা যাবে।
সূত্র: ডেইলি মেইল