দীর্ঘ সময় গেম খেললেও গরম হয় না এই স্মার্টফোন

হট ৭০ মডেলের স্মার্টফোনইনফিনিক্স বাংলাদেশ

দেশের বাজারে নতুন গেমিং স্মার্টফোন এনেছে ইনফিনিক্স বাংলাদেশ। ‘হট ৭০’ মডেলের ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করার পাশাপাশি স্বচ্ছন্দে গেম খেলা যায়। শুধু তা–ই নয়, রিফ্রেশ রেট ১২০ হার্জ হওয়ায় গেমের উচ্চ রেজল্যুশনের দৃশ্যও ভালোভাবে দেখা যায় ফোনটিতে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটিতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ফলে দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি দৈনন্দিন বিভিন্ন কাজ করা সম্ভব। এ ছাড়া ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তিও রয়েছে ফোনটিতে। ফলে একসঙ্গে একাধিক কাজ করলে বা দীর্ঘ সময় টানা গেম খেললেও ফোনটি গরম হয় না।

ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস মেইন ক্যামেরাসহ সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফলে কম আলোয়ও ভালো মানের ছবি তোলা যায় ফোনটিতে।

১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে সংস্করণভেদে ৪ ও ৬ গিগাবাইট র‍্যাম রয়েছে। দাম ধরা হয়েছে যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ টাকা ও ২১ হাজার ৯৯৯ টাকা।