লেনোভোর নতুন ৮ মডেলের মনিটর বাজারে

নতুন মডেলের মনিটর উন্মোচন অনুষ্ঠানে অতিথিরাসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে লেনোভোর নতুন আট মডেলের মনিটর এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘লেনোভো এল২৪-৪সি’, ‘লেনোভো এল২৪ডি-৪সি’, ‘লেনোভো এল২৭-৪সি’, ‘লেনোভো ডি৩২-৪০’, ‘লিজিয়ন ২৪-১০’, ‘লিজিয়ন ২৭-১০’, ‘লিজিয়ন ২৭কিউ-১০’ ও ‘লিজিয়ন ২৭কিউডি-১০’ মডেলের মনিটরগুলো সম্প্রতি বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত ‘সিটি আইটি মনিটর ফেস্ট’-এ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মহাব্যবস্থাপক কামরুজ্জামান ও মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ প্রমুখ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লেনোভো এল২৪-৪সি’, ‘লেনোভো এল২৪ডি-৪সি’, ‘লেনোভো এল২৭-৪সি’ মডেলের মনিটরগুলোতে ফুল এইচডি আইপিএস ডিসপ্লেসুবিধাসহ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়।

গেমারদের জন্য তৈরি ফুল এইচডি রেজল্যুশনের ‘লিজিয়ন ২৪-১০’ ও ‘লিজিয়ন ২৭-১০’ মডেলের মনটর দুটির রিফ্রেশ রেট ২৪০ হার্টজ ও রেসপন্স টাইম শূন্য দশমিক ৫ মিলিসেকেন্ড। ‘লিজিয়ন ২৭কিউ-১০’ ও ‘লিজিয়ন ২৭কিউডি-১০’ মডেলের মনিটর দুটির রিফ্রেশ রেট ২৪০ হার্টজ হওয়ায় উন্নত মানের ছবি বা ভিডিও দেখা যায়। ২৭কিউডি-১০ মডেলের মনিটরটিতে দ্রুতগতির টাইপ-সি পোর্টও রয়েছে। প্রতিটি মনিটরেই তিন বছরের বিক্রোয়োত্তর সেবা পাওয়া যাবে।