৬৩ হাজার ডলারে বিক্রি হলো প্রথম প্রজন্মের আইফোন

প্রথম প্রজন্মের আইফোনটি ৬৩ হাজার ডলারে বিক্রি হয়েছেএলসিজি অকশনস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের তৈরি প্রথম প্রজন্মের আইফোন বাজারে এসেছিল ২০০৭ সালে। সে সময়ে বাজারে আসা মোড়কযুক্ত নতুন আইফোন স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যাও কম নয়। আর তাই প্রথম প্রজন্মের অব্যবহৃত আইফোনটির দাম ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করেছিল যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান এলসিজি অকশনস। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে ৬৩ হাজার ৩৫৬ ডলারে বিক্রি হয়েছে আইফোনটি। ২০০৭ সালে আইফোনটির দাম ছিল ৫৯৯ ডলার।

আরও পড়ুন

সাড়ে তিন ইঞ্চি পর্দার আইফোনটিতে ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং আট গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ২০০৭ সালে আইফোনটি উপহার পেয়েছিলেন কসমেটিক ট্যাটু শিল্পী ক্যারেন গ্রিন। প্রায় ১৫ বছর আগে উপহার পেলেও এত দিন আইফোনের মোড়ক না খুলে সযত্নে সংগ্রহে রেখেছিলেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন