দেশের বাজারে নতুন গেমিং স্মার্টফোন

ইনফিনিক্স হট ৫০ইনফিনিক্স বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে নতুন গেমিং স্মার্টফোন এনেছে ইনফিনিক্স বাংলাদেশ। ইনফিনিক্স হট ৫০ মডেলের ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসরসহ ৮ গিগাবাইট র‍্যাম ও মালি-জি৫৭ এমসি২ জিপিইউ রয়েছে। এর ফলে একসঙ্গে একাধিক কাজ করার পাশাপাশি উন্নত গ্রাফিকসের গেম খেলা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৭৮ ইঞ্চি আইপিএস এলসিডি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং রেজল্যুশন ১ হাজর ৮০ বাই ২ হাজার ৪৬০ পিক্সেল। ফলে সহজেই ভালোমানের ছবি ও ভিডিও দেখা যায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধার ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা সম্ভব। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।

আরও পড়ুন

এক্সওএস ১৪ দশমিক ৫ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পেছনে ৪৮ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরারসহ সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সামনে পেছনে ফ্ল্যাশ থাকায় কম আলোতেও ভালোমানের ছবি তোলা যায় ফোনটিতে। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি কালো, সবুজ ও ধূসর রঙে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন