সেন্সরযুক্ত সাইবারডগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাওমি সাইবারডগ
ছবি: এনডিটিভি

স্মার্টফোন তৈরির পাশাপাশি সেন্সরযুক্ত সাইবারডগ তৈরি করেছে শাওমি। এনভিডিয়ার জেটসন জাভিয়ার এআই প্ল্যাটফর্মে চলা কুকুরের আদলে তৈরি রোবটিতে স্পর্শনির্ভর ক্যামেরাযুক্ত ১২টি শক্তিশালী সেন্সর রয়েছে। এসব সেন্সর কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে পথ চলতে পারে রোবটটি।

১২৮ গিগাবাইট এসএসডি ধারণক্ষমতার রোবটটি রিমোটের পাশাপাশি অ্যাপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যায়। কণ্ঠস্বর শনাক্তকরণ সুবিধা থাকায় মুখের কথায় বিভিন্ন কাজ করতে পারে রোবটটি। ভারতের বিভিন্ন শহরে সাইবারডগটির কার্যক্রম প্রদর্শন করা হবে।

সূত্র: এনডিটিভি