প্রযুক্তির এই দিনে: ২৮ সেপ্টেম্বর
সুপারকম্পিউটারের পথিকৃৎ সিমোর ক্রের জন্ম
সুপারকম্পিউটারের অন্যতম পথিকৃৎ সিমোর রজার ক্রে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে জন্মগ্রহণ করেন। গোপন সংকেতে বার্তা আদান–প্রদানের (ক্রিপ্টোগ্রাফিক) যন্ত্র নিয়ে নিজের প্রকৌশল পেশা শুরু করেন সিমোন ক্রে। পরে একের পর এ সুপারকম্পিউটার নির্মাণ করেন।
২৮ সেপ্টেম্বর ১৯২৫
সুপারকম্পিউটারের পথিকৃৎ সিমোর ক্রের জন্ম
সুপারকম্পিউটারের অন্যতম পথিকৃৎ সিমোর রজার ক্রে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে জন্মগ্রহণ করেন। গোপন সংকেতে বার্তা আদান–প্রদানের (ক্রিপ্টোগ্রাফিক) যন্ত্র নিয়ে নিজের প্রকৌশল পেশা শুরু করেন সিমোন ক্রে। এরপর তিনি গত শতকের পঞ্চাশের দশকের শেষ দিকে অন্যদের সঙ্গে মিলে কন্ট্রোল ডেটা করপোরেশন (সিডিসি) প্রতিষ্ঠা করেন। তিন দশকেরও বেশি সময় ধরে প্রথমে সিডিসি পরে নিজস্ব কোম্পানিতে ক্রমাগত দ্রুতগতির কম্পিউটার তৈরি যান সিমোর ক্রে। প্রতিবারই তিনি ওই সময়ের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার তৈরি করেন।
যেগুলোর নির্মাণশৈলী ও প্যাকেজিংয়ে ছিল উদ্ভাবনী প্রচেষ্টা। সিমোরের দ্রুত গতির কম্পিউটারগুলো জটিল বৈজ্ঞানিক, প্রকৌশল ও সামরিক সমস্যার শত শত সমাধান করে দিয়েছে। তাঁর তৈরি সুপারকম্পিউটারগুলো এখনো গতিতে কম এগিয়ে নয়। ১৯৯৬ সালে গাড়ি দুর্ঘটনায় ক্রোর জীবনাবসান ঘটে।