অনুমতি ছাড়া ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারবে না ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামের অনলাইন অ্যাকটিভিটি সুবিধা ব্লক বা বন্ধ করা যাবেরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহারকারীদের গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ইনস্টাগ্রামে নতুন সুবিধা চালু করেছে মেটা। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা চাইলেই ইনস্টাগ্রামের অনলাইন অ্যাকটিভিটি সুবিধা ব্লক বা বন্ধ করতে পারবেন। অনলাইন অ্যাকটিভিটি সুবিধা বন্ধ থাকা অবস্থায় ব্যবহারকারীদের অবস্থানসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করবে না অ্যাপটি।

বিজ্ঞাপন প্রচার করার জন্য ব্যবহারকারীর অবস্থানসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস নিয়মিত সংগ্রহ করে থাকে ইনস্টাগ্রাম। ফলে ব্যবহারকারীরা যেসব বিষয় অনলাইনে সার্চ করেন বা দেখেন, সেসব তথ্য চলে যায় অ্যাপটির দখলে। এ কারণে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা সম্ভব হয় না। ইনস্টাগ্রামের গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে আপত্তি জানিয়ে এরই মধ্যে মেটাকে বড় অঙ্কের জরিমানাও করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর তাই ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে ইনস্টাগ্রাম।

মেটার তথ্যমতে, নতুন এ সুবিধা চালুর ফলে অ্যাকাউন্টস সেন্টার থেকে অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস সেটিংস অপশন চালু করে ইনস্টাগ্রামের অনলাইন অ্যাকটিভিটি সুবিধা চালু বা বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি ইনস্টাগ্রামের সংগ্রহে থাকা নিজেদের অনলাইন কার্যক্রমের তথ্যও জানতে পারবেন তাঁরা।

নতুন এ সুবিধার পাশাপাশি ইনস্টাগ্রাম থেকে অন্যান্য সামাজিক যোগযোগমাধ্যমে ছবি ও ভিডিও স্থানান্তরের সুযোগ চালু করতে যাচ্ছে মেটা। তবে কোন কোন সামাজিক যোগযোগমাধ্যমে ছবি বা ভিডিও পাঠানো যাবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: গ্যাজেটস নাউ