গুপ্তচরবৃত্তির বিতর্কে কেন আলোচনার কেন্দ্রে এনভিডিয়া ও জেনসেন হুয়াং

অ্যালিস হুয়াং ও জেনসেন হুয়াং (ডানে)ছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে গুপ্তচরবৃত্তির বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, চীনের এক নারী ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, ওই নারী চীনের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন। এমনকি এনভিডিয়ার চিপ বিক্রির সিদ্ধান্তেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন তিনি।

তিন দশকের বেশি আগে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। বর্তমানে বাজারমূল্যের দিক থেকে অ্যাপলের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান এনভিডিয়া। গত রোববার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেছেন ৬৩ বছর বয়সী হুয়াং। তবে প্রতিষ্ঠানটির দাবি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার কোনো গোপনীয় তথ্য বেহাত হয়েছে বলে মনে করার কারণ নেই।

এরপরও জেনসেন হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের ঘোষণা দিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। সিঙ্গাপুরভিত্তিক ডেটাসেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এই তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

বিতর্কের প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার কোটি ডলার, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়েও বেশি। তবে এই খবর প্রকাশের পর সোমবারের আগের রাতের লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমে যায়।

এক বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিষ্ঠান ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার জন্যও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তের বিষয়ে জেনসেন হুয়াং পূর্ণ সমর্থন জানিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিতর্কের প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার কোটি ডলার, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়েও বেশি। তবে এই খবর প্রকাশের পর সোমবারের আগের রাতের লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমে যায়।

এমন এক সময়ে এই বিতর্ক সামনে এসেছে, যখন উন্নত প্রযুক্তির মার্কিন সেমিকন্ডাক্টর, বিশেষ করে এনভিডিয়ার শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ চীনের হাতে যাওয়া ঠেকাতে তৎপর ওয়াশিংটন। এআই প্রযুক্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতাও ক্রমেই তীব্র হচ্ছে।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কী জানা গেছে

গত মাসের শেষ দিকে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রথম এই অভিযোগ সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, চীনের হয়ে তথ্য সংগ্রহের জন্য অ্যালিস হুয়াংকে নিয়োগ করা হয়েছিল। এনভিডিয়ার প্রধান নির্বাহী সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি চীনের কাছে প্রতিষ্ঠানটির চিপ বিক্রির সিদ্ধান্তে প্রভাব বিস্তার করাও ছিল তাঁর সম্ভাব্য উদ্দেশ্য।

অ্যালিস হুয়াং ঠিক কী ধরনের তথ্য সংগ্রহ করেছিলেন, কোনো স্পর্শকাতর তথ্য বেইজিংয়ের হাতে পৌঁছেছিল কি না কিংবা কথিত গোয়েন্দা তৎপরতা সম্পর্কে জেনসেন হুয়াং কতটা জানতেন, তা এখনো স্পষ্ট নয়। নামের সঙ্গে একই পদবি হলেও জেনসেন ও অ্যালিস হুয়াংয়ের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

অ্যালিস হুয়াং ঠিক কী ধরনের তথ্য সংগ্রহ করেছিলেন, কোনো স্পর্শকাতর তথ্য বেইজিংয়ের হাতে পৌঁছেছিল কি না কিংবা কথিত গোয়েন্দা তৎপরতা সম্পর্কে জেনসেন হুয়াং কতটা জানতেন, তা এখনো স্পষ্ট নয়। নামের সঙ্গে একই পদবি হলেও জেনসেন ও অ্যালিস হুয়াংয়ের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে তাইপেতে অনুষ্ঠিত কম্পিউটেক্স প্রযুক্তি প্রদর্শনীসহ বিভিন্ন শিল্পবিষয়ক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে। ওই প্রদর্শনী চলাকালে জেনসেন হুয়াং আয়োজিত একটি নৈশভোজেও অ্যালিস উপস্থিত ছিলেন।

গত রোববার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেন জেনসেন হুয়াং। বার্তায় তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার আচরণে তিনি ও আমাদের সন্তানেরা কষ্ট পেয়েছে। এর কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’

শুরুতে গেমিংয়ের কথা মাথায় রেখেই জিপিইউ তৈরি করেছিল এনভিডিয়া। কিন্তু এই চিপের একটি বিশেষ সক্ষমতা পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির ব্যবসার গতিপথ বদলে দেয়। জিপিইউ একই সময়ে বিপুলসংখ্যক গণনাপ্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে গেমিংয়ের পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, উচ্চক্ষমতার কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কাজেও জিপিইউ কার্যকর হয়ে ওঠে। বিশেষ করে জেনারেটিভ এআইয়ের বিকাশে এনভিডিয়ার জিপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে।

এর আগে গত অক্টোবরের শেষ দিকে ‘ব্লুমবার্গ নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে নিজের যোগাযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন জেনসেন। তিনি বলেছিলেন, অ্যালিসের প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণেই তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। এ ধরনের যোগাযোগকে তিনি ‘সম্পূর্ণ স্বাভাবিক’ বলে উল্লেখ করেছিলেন।

অ্যালিস হুয়াং কে

অদ্ভুত এক বিতর্কে পড়েছে এনভিডিয়া
ছবি: রয়টার্স

অ্যালিস হুয়াংয়ের আরেক নাম হুয়াং লে। তিনি চীনের নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের সাবেক জ্যেষ্ঠ নির্বাহী। প্রতিষ্ঠানটি এআই ব্যবস্থা পরিচালনা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামো সরবরাহ করে।

‘দ্য নিউইয়র্ক টাইমসের’ প্রতিবেদন অনুযায়ী, মেগাস্পিড একসময় এনভিডিয়ার অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়েছিল। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে প্রায় ৪৮০ কোটি ডলারের সরঞ্জাম কিনেছিল।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের একটি বিনিয়োগবিষয়ক তথ্যভান্ডারে অ্যালিস হুয়াংয়ের পেশাগত পরিচিতি পাওয়া গেছে। সেখানে উল্লেখ রয়েছে, তিনি আগে এইচএসবিসি ব্যাংক এবং চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি ও হুনান টিভিতে কাজ করেছেন। তবে এএফপি এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি অ্যালিস হুয়াং। বর্তমানে তিনি কোথায় আছেন, তা-ও জানা যায়নি।

চিপ নির্মাতা থেকে এআই সাম্রাজ্যের শীর্ষে, এনভিডিয়ার উত্থানের গল্প

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসার প্রযুক্তি বিশ্বের চিত্র বদলে দিয়েছে। এ পরিবর্তনে সবচেয়ে বেশি লাভবান হওয়া প্রতিষ্ঠানগুলোর একটি এনভিডিয়া। ২০২৫ সাল কোম্পানিটির জন্য ছিল অভাবনীয় সাফল্যের বছর। ওই বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড পরিমাণ আয় করার পাশাপাশি বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অর্জন করে প্রতিষ্ঠানটি। বাজারমূল্যের দিক থেকে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থানও দখল করে নেয় এনভিডিয়া।

তবে এ সাফল্য রাতারাতি আসেনি। কয়েক দশকের পথচলায় ছোট একটি চিপ নির্মাতা প্রতিষ্ঠান থেকে প্রযুক্তি বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এনভিডিয়া। একসময় যাদের প্রধান লক্ষ্য ছিল কম্পিউটার গেমের জন্য উন্নত গ্রাফিকস প্রযুক্তি তৈরি করা, সেই প্রতিষ্ঠানই এখন আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাশিল্পের অন্যতম প্রধান প্রযুক্তি সরবরাহকারী। বিশ্বের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামোর বড় একটি অংশ গড়ে উঠেছে এনভিডিয়ার তৈরি চিপ ও সফটওয়্যারকে কেন্দ্র করে।

কীভাবে এই উত্থান ঘটল, প্রযুক্তি খাতে প্রতিষ্ঠানটির প্রভাব কীভাবে বিস্তৃত হলো এবং ভবিষ্যতের এআই–শিল্পে এনভিডিয়ার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা জানতে ফিরে তাকাতে হবে প্রতিষ্ঠানটির শুরুর দিনগুলোয়।

যেভাবে শুরু হয়েছিল এনভিডিয়ার যাত্রা

১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে যাত্রা শুরু করে এনভিডিয়া। একটি ডেনিশ রেস্তোরাঁয় বসে প্রতিষ্ঠানটি গড়ে তোলার পরিকল্পনা করেন জেনসেন হুয়াং, ক্রিস মালাখোভস্কি ও কার্টিস প্রিয়েম। তাঁদের লক্ষ্য ছিল এমন একটি কম্পিউটার চিপ তৈরি করা, যার সাহায্যে বাস্তবের মতো ত্রিমাত্রিক (থ্রিডি) গ্রাফিকস তৈরি করা সম্ভব হবে।

তখন কম্পিউটার চিপের বাজারে ইন্টেল ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) মতো প্রতিষ্ঠানের আধিপত্য ছিল। এসব কোম্পানি মূলত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) তৈরিতে মনোযোগী ছিল। সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। কম্পিউটারের অপারেটিং সিস্টেম চালানো থেকে শুরু করে বিভিন্ন সফটওয়্যারের নির্দেশনা কার্যকর করার কাজ করে এই চিপ। অন্যদিকে এনভিডিয়া শুরু থেকেই গ্রাফিকস প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়ানোর প্রযুক্তি তৈরিতে গুরুত্ব দেয়।

১৯৯৯ সালে জিফোর্স ২৫৬ উন্মোচনের মাধ্যমে কম্পিউটার চিপের জগতে নতুন অধ্যায়ের সূচনা করে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির দাবি, এটিই ছিল বিশ্বের প্রথম গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ)। বিশেষায়িত এই চিপের সাহায্যে দ্রুতগতিতে গ্রাফিকস তৈরি ও ছবি প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়। ফলে কম্পিউটারে উন্নত মানের থ্রিডি গ্রাফিকস তৈরির পথ আরও সহজ হয়ে ওঠে।

শুরুতে গেমিংয়ের কথা মাথায় রেখেই জিপিইউ তৈরি করেছিল এনভিডিয়া। কিন্তু এই চিপের একটি বিশেষ সক্ষমতা পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির ব্যবসার গতিপথ বদলে দেয়। জিপিইউ একই সময়ে বিপুলসংখ্যক গণনাপ্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে গেমিংয়ের পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, উচ্চক্ষমতার কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কাজেও জিপিইউ কার্যকর হয়ে ওঠে। বিশেষ করে জেনারেটিভ এআইয়ের বিকাশে এনভিডিয়ার জিপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে।

এআই–শিল্পে এনভিডিয়ার প্রভাব কতটা বিস্তৃত, তা বোঝা যায় জিপিইউ বাজারের দিকে তাকালেই। ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বের জিপিইউ বাজারের প্রায় ৯২ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে। ফলে এআই প্রযুক্তি নিয়ে বড় পরিসরে কাজ করতে চাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য এনভিডিয়া এখন গুরুত্বপূর্ণ অংশীদার।

জিপিইউয়ের এই সম্ভাবনা আগেভাগেই বুঝতে পেরেছিল এনভিডিয়া। তাই ২০০৬ সালে প্রতিষ্ঠানটি চালু করে কম্পিউট ইউনিফায়েড ডিভাইস আর্কিটেকচার বা কুডা (সিইউডিএ) প্ল্যাটফর্ম। এর মাধ্যমে জিপিইউকে শুধু গ্রাফিকস তৈরির কাজে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ধরনের জটিল গণনাপ্রক্রিয়ায় ব্যবহারের সুযোগ তৈরি হয়। বিজ্ঞানী, গবেষক ও সফটওয়্যার নির্মাতারা এই প্ল্যাটফর্মের সাহায্যে এনভিডিয়ার জিপিইউ ব্যবহার করে নানা ধরনের গবেষণা ও প্রযুক্তিগত কাজ করতে পারেন।

পরবর্তী সময়ে এআই গবেষণায় এনভিডিয়ার প্রযুক্তির গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। ২০১২ সালে অ্যালেক্সনেট নামের একটি নিউরাল নেটওয়ার্ক ছবি শনাক্ত ও শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখায়। এটি ছিল কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কভিত্তিক একটি মডেল। প্রচলিত মেশিন লার্নিং পদ্ধতির তুলনায় নিউরাল নেটওয়ার্কের কার্যকারিতা প্রমাণে অ্যালেক্সনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্য দিয়ে আধুনিক ডিপ লার্নিং প্রযুক্তির বিকাশেও নতুন গতি আসে।

এরপর এআইয়ের জন্য জিপিইউয়ের সক্ষমতা বাড়াতে একের পর এক প্রযুক্তি নিয়ে আসে এনভিডিয়া। আরটিএক্স জিপিইউ এবং ম্যাক্সওয়েল, ভোল্টা ও টুরিং আর্কিটেকচার এর উল্লেখযোগ্য উদাহরণ। শুধু এআই নয়, মেটাভার্স প্রযুক্তির বিকাশেও ভূমিকা রাখতে ওমনিভার্স প্ল্যাটফর্ম চালু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে রোবোটিকস, ডিজিটাল টুইনসহ বিভিন্ন ফিজিক্যাল এআই প্রযুক্তির উন্নয়নেও এই প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে।

এনভিডিয়ার উল্লেখযোগ্য মাইলফলক

১৯৯৩: জেনসেন হুয়াং, ক্রিস মালাখোভস্কি ও কার্টিস প্রিয়েম মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন।

১৯৯৫: প্রথম গ্রাফিকস প্রসেসর এনভি১ বাজারে আনে প্রতিষ্ঠানটি।

১৯৯৭: রিভা সিরিজের গ্রাফিকস প্রসেসর উন্মোচন করে এনভিডিয়া। গ্রাহকদের প্রশংসা ও বিভিন্ন পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে গেমিং খাতে নিজেদের অবস্থান শক্ত করে প্রতিষ্ঠানটি।

১৯৯৮: রিভা টিএনটি চিপ উন্মোচন করে ব্যক্তিগত কম্পিউটারে গ্রাফিকস প্রক্রিয়াকরণের গতি বাড়ানোর প্রযুক্তি নিয়ে আসে এনভিডিয়া।

১৯৯৯: জিফোর্স ২৫৬ উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটিকে বিশ্বের প্রথম জিপিইউ হিসেবে বিবেচনা করা হয়।

২০০১: অ্যাপলের পাওয়ার ম্যাক জি৪ সুপারকম্পিউটারের জন্য জিপিইউ সরবরাহ করে এনভিডিয়া। এর মধ্য দিয়ে গেমিংয়ের বাইরেও ব্যবসা সম্প্রসারণ শুরু হয়।

২০০৬: কুডা প্ল্যাটফর্ম চালু করে প্রতিষ্ঠানটি। এর ফলে গ্রাফিকস তৈরির বাইরেও বিভিন্ন কাজে জিপিইউ ব্যবহারের সুযোগ তৈরি হয়।

২০১২: অ্যালেক্সনেটের সাফল্য ডিপ লার্নিং প্রযুক্তির বিকাশে নতুন গতি আনে।

২০১৬: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা নতুন প্রতিষ্ঠান ওপেনএআইকে ডিঅ্যাক্স-১ সুপারকম্পিউটার উপহার দেয় এনভিডিয়া।

২০২০: ওমনিভার্স প্ল্যাটফর্মের বেটা সংস্করণ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

২০২৪: বাজারমূল্যের দিক থেকে মাইক্রোসফটকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয় এনভিডিয়া।

২০২৫: বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অর্জন করে প্রতিষ্ঠানটি।

এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং
ছবি: ইনস্টাগ্রাম

এআই প্রতিযোগিতায় কেন এত গুরুত্বপূর্ণ এনভিডিয়া

এআই–শিল্পে এনভিডিয়ার প্রভাব কতটা বিস্তৃত, তা বোঝা যায় জিপিইউ বাজারের দিকে তাকালেই। ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বের জিপিইউ বাজারের প্রায় ৯২ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে। ফলে এআই প্রযুক্তি নিয়ে বড় পরিসরে কাজ করতে চাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য এনভিডিয়া এখন গুরুত্বপূর্ণ অংশীদার। এমনকি এআই খাতের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকেও নিজেদের প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে এনভিডিয়ার চিপের ওপর নির্ভর করতে হচ্ছে।

এর একটি উল্লেখযোগ্য উদাহরণ ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ওরাকল। এন্টারপ্রাইজ এআই, এজেন্টিক এআই ও সার্বভৌম এআই প্রযুক্তির উন্নয়নে এনভিডিয়ার সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের জন্য দেশটির সবচেয়ে বড় এআই সুপারকম্পিউটার তৈরির উদ্যোগেও একসঙ্গে কাজ করছে ওরাকল ও এনভিডিয়া।

এআই খাতের আরেক আলোচিত প্রতিষ্ঠান ওপেনএআইও নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এনভিডিয়ার সঙ্গে বড় অঙ্কের চুক্তি করেছে। এআই মডেল ও প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে ওপেনএআইকে ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও সফটওয়্যার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এনভিডিয়া।

এ ধরনের বিনিয়োগ ও ব্যবসায়িক চুক্তির ফলে এআই–শিল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠান এনভিডিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ছে। তবে এ নিয়ে উদ্বেগও রয়েছে। একদিকে এসব চুক্তি এআই প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে বড় অঙ্কের বিনিয়োগের সুযোগ তৈরি করছে, অন্যদিকে শিল্পটির অর্থ ও প্রযুক্তিগত সম্পদ অল্প কয়েকটি প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হওয়ার আশঙ্কাও বাড়াচ্ছে। এ ছাড়া এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য বিপুল কম্পিউটিং সক্ষমতার প্রয়োজন হওয়ায় পুরো শিল্পই ক্রমে এনভিডিয়ার হার্ডওয়্যার ও সফটওয়্যারের ওপর নির্ভরশীল হয়ে উঠছে।

  • সূত্র: আল–জাজিরা ও বিল্টইন ডটকম