প্রযুক্তির এই দিনে: ৮ ডিসেম্বর
একার্ট-মচলি কম্পিউটার করপোরেশন হলো
এনিয়াক কম্পিউটারের পেটেন্ট স্বত্ব নিয়ে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিতর্কের পর জে প্রেসপার একার্ট ও জন মচলি নিজেদের কোম্পানি চালু করেন।
৮ ডিসেম্বর ১৯৪৭
একার্ট-মচলি কম্পিউটার করপোরেশন হলো
ইনকরপোরেটেড হলো দ্য একার্ট-মচলি কম্পিউটার করপোরেশন। এনিয়াক কম্পিউটারের পেটেন্ট স্বত্ব নিয়ে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিতর্কের পর কম্পিউটারের পথিকৃৎ জে প্রেসপার একার্ট ও জন মচলি নিজেদের কোম্পানি চালু করেন। একীভূত হওয়ার একাধিক ঘটনার পর একার্ট-মচলি কম্পিউটার করপোরেশন নর্থ এয়ারক্র্যাফটের জন্য বাইন্যাক ও ইউনিভ্যাক কম্পিউটার তৈরি করে। ১৯৪৯ সালে জ্যেষ্ঠ গণিতজ্ঞ হিসেবে একার্ট-মচলি কম্পিউটার করপোরেশনে যোগ দেন কম্পিউটারের আরেক পথিকৃৎ গ্রেস মারি হপার। ইউনিভ্যাকের নির্মাণ সম্পন্ন হওয়ার আগে ১৯৫০ সালে একার্ট-মচলি রেমিংটন র্যান্ডের একটি বিভাগে পরিণত হয়। সত্তরের দশকে রেমিংটন র্যান্ড আইবিএমের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কম্পিউটার বাজারে নিজেদের তুলে ধরে।
৮ ডিসেম্বর ২০০৪
চীনের লেনোভোর কাছে আইবিএমের কম্পিউটার বিভাগ বিক্রি
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো গ্রুপের কাছে ১৭৫ কোটি মার্কিন ডলারে নিজেদের কম্পিউটার বিভাগ বিক্রি করে দেয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। এই বিক্রির মাধ্যমে আইবিএমের পারসোনাল কম্পিউটার (পিসি) বাজার, চিপ ও অটোমোটিভ প্রযুক্তি লেনোভোর মালিকানায় চলে যায়। আর এতে আইবিএমের শেয়ার ছিল স্বল্প পরিমাণ।