মিরপুর–১ নম্বরে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র

গ্যাজেট অ্যান্ড গিয়ারের (জিঅ্যান্ডজি) বিক্রয়কেন্দ্রগ্যাজেট অ্যান্ড গিয়ারের সৌজন্যে

অ্যাপলের অনুমোদিত পুনর্বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার (জিঅ্যান্ডজি) রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় তাদের নতুন বিক্রয়কেন্দ্র (ফ্ল্যাগশিপ আউটলেট) চালু করেছে। দোকানটি তৌহিদ ফাউন্ডেশন কমপ্লেক্স, ১৪-১৫ দারুস সালাম রোড ঠিকানায় অবস্থিত।

এই দোকানে মিরপুরবাসী পাবেন প্রযুক্তিপণ্য কেনাকাটার এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। একই ছাদের নিচে পাওয়া যাবে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোন ও লাইফস্টাইল গ্যাজেট। যেমন অ্যাপল, মার্শাল, বোস, জেবিএল, হারম্যান কার্ডন, বেলকিন, ইউএজি, স্পিজেন, টরাস, টুকানো, পিটাকা, স্ক্রস, ডিজেআই, গোপ্রো, স্যান্ডিস্ক, গুগল, স্টারলিংক, মেটা ও অ্যামাজন ব্র্যান্ডের পণ্য।

সংগীতপ্রেমীদের জন্য এই দোকানে বিশেষ ‘এক্সপেরিয়েন্স জোন’ রাখা হয়েছে, যেখানে গ্রাহকেরা বিভিন্ন মিউজিক ডিভাইস সরাসরি ব্যবহার করে দেখতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী সঠিক পণ্য নির্বাচন করতে পারবেন। কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ ও সুবিধাজনক করতে দেশের ব্যাংকগুলোর মাধ্যমে থাকবে শূন্য ইএমআই সুবিধা, গ্যাজেট অ্যান্ড গিয়ারের বিশেষ উপহার এবং নির্বাচিত পণ্যে বিশেষ ছাড়।

২০১১ সালে যাত্রা শুরু করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।