পেটেন্ট পেলেন ট্রানজিস্টরের তিন উদ্ভাবক

ট্রানজিস্টর উদ্ভাবনের জন্য জন বারডিন, ওয়াল্টার ব্র্যাটেইন ও উইলিয়াম শকলিকে পেটেন্ট–স্বত্ব দেয় মার্কিন পেটেন্ট অফিস।

বিভিন্ন আকারের ট্রানজিস্টরউইকিমিডিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ অক্টোবর ১৯৫০
পেটেন্ট পেলেন ট্রানজিস্টরের তিন উদ্ভাবক
ট্রানজিস্টর উদ্ভাবনের জন্য জন বারডিন, ওয়াল্টার ব্র্যাটেইন ও উইলিয়াম শকলির নামে পেটেন্ট–স্বত্ব দেয় মার্কিন পেটেন্ট অফিস (দ্য ইউএস পেটেন্ট অফিস)। এর দুই বছর আগে যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি বেল ল্যাবরেটরির এই তিন গবেষক নিজেদের উদ্ভাবিত যন্ত্রাংশের সফল পরীক্ষা করেন।

ট্রানজিস্টরের তিন উদ্ভাবক (বাঁ থেকে) জন বারডিন, উইলিয়াম শকলি ও ওয়াল্টার ব্র্যাটেইন
ইলেকট্রনিকস সাময়িকীর সেপ্টেম্বর ১৯৪৮ সংখ্যার প্রচ্ছদ

ট্রানজিস্টর কম্পিউটার প্রকৌশলে ও কম্পিউটার শিল্প অভাবনীয় বিপ্লব ঘটায়। ট্রানজিস্টরের হাত ধরেই সেমিকন্ডাক্টর, মাইক্রোপ্রসেসর ও ইনটিগ্রেটেড সার্কিটের (আইসি) প্রসার ঘটে। এগুলো আধুনিক কম্পিউটারের জন্য আজও জরুরি।

প্রথম কার্যকর ট্রানজিস্টরের অনুলিপি
উইকিমিডিয়া