প্রযুক্তির এই দিনে: ১৩ ডিসেম্বর
ফন সিমেন্সের জন্ম
বিশ্বখ্যাত বৈদ্যুতিক যন্ত্রপাতি ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সিমেন্সের প্রতিষ্ঠাতা আর্নেস্ট ওয়ার্নার (ফন) সিমেন্স জার্মানির হ্যানোভারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন তড়িৎ প্রকৌশলী, উদ্ভাবক ও শিল্পপতি।
১৩ ডিসেম্বর ১৮১৬
ফন সিমেন্সের জন্ম
বিশ্বখ্যাত বৈদ্যুতিক যন্ত্রপাতি ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সিমেন্সের প্রতিষ্ঠাতা আর্নেস্ট ওয়ার্নার (ফন) সিমেন্স জার্মানির হ্যানোভারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন তড়িৎ প্রকৌশলী, উদ্ভাবক ও শিল্পপতি। তাঁর সিমেন্স নাম থেকে নিয়ে ‘এসআই’ বৈদ্যুতিক পরিবাহিতার একক হিসেবে ব্যবহার করা হয়। ফন সিমেন্স বৈদ্যুতিক রেলগাড়ি, ট্রলি বাস, বৈদ্যুতিক লোকোমোটিভ ও বৈদ্যুতিক এলিভেটরের উদ্ভাবক। ১৮৯২ সালের ৬ ডিসেম্বর ফন সিমেন্স মারা যান।
১৩ ডিসেম্বর ১৯৯১
স্ট্যানফোর্ড থেকে ইউরোপের বাইরে প্রথম ওয়েবসাইট
দ্য স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাকসেলারেটর সেন্টার (এসএলএসি) ইউরোপের বাইরে প্রথমবারের মতো ওয়েবসাইট প্রকাশ করে। এই সাইটের কল্যাণে পদার্থবিদেরা তাঁদের প্রকাশিতব্য বৈজ্ঞানিক নিবন্ধগুলো এসএলএসির স্পিয়ারস ডেটাবেজ ব্যবহার করে সরাসরি ওয়েবে রাখতে পারতেন। এটা ছিল একটা বৈপ্লবিক পরিবর্তন। আগে বৈজ্ঞানিক নিবন্ধ জমা দেওয়ার ফিরতি ফ্যাক্স বা ই–মেইলের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হতো। নতুন এই পদ্ধতি পদার্থবিজ্ঞানের আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসিত হয়। এসএলএসি ওয়েবসাইট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে গুরুত্বপূর্ণ হতে সাহায্য করে।