৪২০ কোটি ডলারে নেটস্কেপ অধিগ্রহণের ঘোষণা এওএলের

৪২০ কোটি ডলারে তৎকালীন জনপ্রিয় ওয়েব ব্রাউজার নেটস্কেপ নেভিগেটরের নির্মাতা নেটস্কেপ কমিউনিকেশনস অধিগ্রহণ করার ঘোষণা দেয় ইন্টারনেট সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান আমেরিকা অনলাইন (এওএল)।

অধিগ্রহণের পর এক হয়ে যায় এওএল ও নেটস্কেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ নভেম্বর ১৯৯৮
৪২০ কোটি ডলারে নেটস্কেপ অধিগ্রহণের ঘোষণা দেয় এওএল
তৎকালীন জনপ্রিয় ওয়েব ব্রাউজার নেটস্কেপ নেভিগেটরের নির্মাতা নেটস্কেপ কমিউনিকেশনস অধিগ্রহণ করার ঘোষণা দেয় ইন্টারনেট সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান আমেরিকা অনলাইন (এওএল)। এওএল ৪২০ কোটি মার্কিন ডলার মূল্যে নেটস্কেপ কেনার কথা বলে। ১৯৯৯ সালের ১৭ মার্চ এই অধিগ্রহণ সম্পন্ন হয়। শেষ পর্যন্ত এক হাজার কোটি মার্কিন ডলারে এই অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়।

এক সময়ের জনপ্রিয় ওয়েব ব্রাউজার নেটস্কেপ নেভিগেটর
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে যে ব্যবসা হতে পারে, তা প্রথম দেখিয়েছিল নেটস্কেপ। মোজাইক কমিউনিকেশনস করপোরেশন নামে এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ৪ এপ্রিল। ছিল জিম ক্লার্কের মস্তিষ্কপ্রসূত উদ্যোগ ছিল নেটস্কেপ। সঙ্গে সহ–প্রতিষ্ঠাতা ছিলেন মার্ক অ্যান্ড্রেসেন এবং এই উদ্যোগে বিনিয়োগ করেছিলেন ক্লেইনার পারকিনস।