এক্সের ‘স্পেসেস’ বক্তার ভিডিও দেখাবে

এক্সরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সের (সাবেক টুইটার) সরাসরি কথোপকথন সুবিধা ‘স্পেসেস’-এ শিগগিরই ভিডিও যুক্ত করা হবে বলে জানিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক। মাস্কের ভাষ্য অনুযায়ী, নতুন এ সুবিধা এ বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে যুক্ত করা হতে পারে।

ইলন মাস্ক বলেন, ‘স্পেসেস সুবিধায় ভিডিও যুক্ত করতে আমরা কাজ করছি। এর ফলে কেউ যখন স্পেসেসে কথা বলবেন তখন দর্শকেরা তাঁর অভিব্যক্তি দেখতে পারবেন। তাদের মুখাবয়ব দেখার ফলে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে তথ্য উপস্থাপন করা যাবে। স্পেসেসে কথা বলার সময় চাইলে ভিডিও বন্ধও করা যাবে।

স্পেসেসে বক্তা কথা বলার সময় স্বয়ংক্রিয়ভাবে তাঁর ভিডিও ফিড চালু হয়ে যাবে। এর ফলে এক্সের স্পেসেস থেকে জুম বা গুগল মিটের মতো ভিডিও কনফারেন্সিং করা যাবে। বলা হচ্ছে, এ সুবিধা চালু হলে স্পেসেসে অন্যদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করা যাবে। ফলে অন্য ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ব্যবহারের প্রয়োজন পড়বে না।

এদিকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অডিও-ভিডিও কল সুবিধা চালুর ঘোষণা দিয়েছে এক্স। প্রাথমিকভাবে শুধু অর্থের বিনিময়ে এক্স ব্যবহারকারীরা অডিও-ভিডিও কল করতে পারবেন। কল করতে না পারলেও সাধারণ ব্যবহারকারীরা অন্য ব্যক্তিদের করা কল গ্রহণ করে কথা বলতে পারবেন।

সূত্র: গ্যাজেটস নাউ