ইনস্টাগ্রামের ভিডিও নামানো যাবে, তবে

রিলস ভিডিও নামানো যাবে ইনস্টাগ্রামেরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ইনস্টাগ্রামের রিলস (স্বল্পদৈর্ঘ্যের ভিডিও)। সর্বোচ্চ ৯০ সেকেন্ডের ভিডিও ধারণ করে পোস্টের সুযোগ থাকায় ইনস্টাগ্রামে রিলসের ভিডিওর দর্শকসংখ্যাও অনেক বেশি। আর তাই এবার রিলস ভিডিও ডাউনলোড (নামানো) করার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম।

নতুন এ সুবিধা কাজে লাগিয়ে অন্য ব্যবহারকারীদের পোস্ট করা রিলস ভিডিও নামিয়ে সংরক্ষণ করা যাবে। ফলে পছন্দের রিলস ভিডিওগুলো বারবার দেখার সুযোগ মিলবে। চাইলে ভিডিওগুলো অন্যদের পাঠানোও যাবে। তবে সব রিলস ভিডিও নয়, শুধু পাবলিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা রিলস ভিডিওগুলো নামানো যাবে। অর্থাৎ, প্রাইভেট অ্যাকাউন্টের ভিডিও নামানোর সুযোগ মিলবে না।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা রিলস ভিডিও নামানোর সুযোগ পাবেন। পর্যায়ক্রমে সব দেশে এ সুবিধা চালু করা হবে। পাবলিক অ্যাকাউন্টের রিলস ভিডিও নামানো গেলেও ভিডিও নির্মাতারা চাইলে ডাউনলোড অপশন বন্ধ রাখতে পারবেন।

কিশোর-কিশোরীদের কাছে জনপ্রিয়তা পেলেও কিছুতেই টিকটকের সঙ্গে পেরে উঠছে না ইনস্টাগ্রাম। আর তাই নতুন প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি বিভিন্ন সেবা নিয়মিত হালনাগাদ করছে ছবি ও ভিডিও বিনিময়ের এই সামাজিক যোগাযোগমাধ্যম।

সূত্র: টেক ক্র্যান্চ