ইনস্টাগ্রামে নির্বাচিত ব্যক্তিদের আলাদা পোস্ট ও রিলস দেখানো যাবে

ইনস্টাগ্রামরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টাগ্রামে কোনো পোস্ট দিলে বা রিলস প্রকাশ করলে সেগুলো অ্যাকাউন্ট অনুসরণ করা সব ব্যক্তি দেখতে পারেন। এর ফলে অনেক সময় বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। এ সমস্যার সমাধানে এবার ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় থাকা ব্যক্তিদের জন্য আলাদাভাবে পোস্ট ও রিলস প্রদর্শনের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা চালুর ফলে নির্বাচিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পোস্ট ও রিলস দেখতে পারবেন না।

ইনস্টাগ্রামের তথ্যমতে, বর্তমানে ক্লোজ ফ্রেন্ডস সুবিধার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আলাদাভাবে স্টোরিজ ও নোটস প্রকাশ করা যায়। এবার আলাদাভাবে পোস্ট ও রিলস দেখার সুযোগও পাওয়া যাবে। এর ফলে ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরা সহজেই নির্দিষ্ট  গ্রুপের সদস্যদের জন্য স্টোরিজ, নোটসের পাশাপাশি পোস্ট ও রিলসও প্রকাশ করতে পারবেন।

আরও পড়ুন

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে জানিয়েছেন, ইনস্টাগ্রাম ফিড ও রিলসের জন্য ক্লোজ ফ্রেন্ডসের পরিসর বড় করা হচ্ছে। এর ফলে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আলাদা পোস্ট ও রিলস প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুন

নির্বাচিত ব্যক্তিদের জন্য পোস্ট ও রিলস প্রকাশের আগেই ইনস্টাগ্রামের ‘অডিয়েন্স লিস্ট’ থেকে ক্লোজ ফ্রেন্ডস অপশন নির্বাচন করতে হবে। তবে ইনস্টাগ্রামে ক্লোজ গ্রুপ অপশন নির্বাচন করা না থাকলে নতুন এ সুবিধা ব্যবহার করা যাবে না।
সূত্র: গ্যাজেটস নাউ