র‍্যাম ও এসএসডির চাহিদা বেশি, কমেছে অ্যান্টিভাইরাসের

পছন্দের প্রযুক্তিপণ্য খুঁজছেন একজন ক্রেতা।প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতারা র‍্যাম ও সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) বেশি কিনছেন। র‍্যাম ও এসএসডির বিক্রি বাড়লেও বাজারে অ্যান্টিভাইরাসের বিক্রি প্রায় ৩০ শতাংশ কমে গেছে। বিভিন্ন যন্ত্রাংশের সঙ্গে অ্যান্টিভাইরাস উপহার দেওয়ার কারণেই বাজারে অ্যান্টিভাইরাসের চাহিদা কমে গেছে বলে জানিয়েছেন প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। এ সপ্তাহে প্রসেসরসহ সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশগুলোর দাম সংগ্রহ করেছেন তাসনিম মাহফুজ।

প্রসেসর

ইন্টেল: কোর আই ৯ (৫.৮০ গিগাহার্টজ (গি.হা.) ১৩ প্রজন্ম ৬৪ হাজার টাকা, কোর আই ৭ (৫.৪০ গি.হা.) ১৩ প্রজন্ম ৪৪ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৪.৮০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৯ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৬ হাজার ৫০০ টাকা এবং কোর আই ৩ (৩.৩০-৪.৩০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।

এএমডি: রাইজেন ৯ (৪.৫০-৫.৭০ গি. হা.) ৬৫ হাজার টাকা, রাইজেন ৭ (৪.২০-৫.০০ গি. হা.) ৫২ হাজার ৫০০ টাকা এবং রাইজেন ৫ (৩.৯০-৪. ৪০) ১৩ হাজার ৫০০ টাকা।

মাদারবোর্ড

আসুস: টাফ গেমিং এ ৬২০এম প্লাস (ডিডিআর ৫) ২২ হাজার ৪০০ টাকা এবং এইচ ৫১০ এম (ডিডিআর ৪) ১০ হাজার ৩০০ টাকা।

গিগাবাইট: গিগাবাইট বি ৫৫০ এম অরাস এলিট গেমিং এএমডি মাদারবোর্ড ১৭ হাজার ২০০ টাকা, গিগাবাইট বি৪৫০ এম ডিএস৩এইচ ভি২ ডিডিআর ৪ এএমডি মাদারবোর্ড ১১ হাজার ৬০০ টাকা।

এমএসআই: ম্যাগ বি৭৬০ টোমাহক (ডিডিআর ৪) ২৭ হাজার ৯০০ টাকা, প্রো এইচ ৬১০ এম-জি (ডিডিআর ৪) ১১ হাজার ৮০০ টাকা।

র‍্যাম

জেইল প্রিস্টিন: ৪ গিগাবাইট (জিবি) (ডিডিআর ৩) ১ হাজার ৩৫০ টাকা।

ট্রানসেন্ড: জেড ৪ জিবি (ডিডিআর ৪) ১ হাজার ৪৫০ টাকা, জেটর‍্যাম ৮ জিবি (ডিডিআর ৪) ২ হাজার ৪০০ টাকা।

এডেটা: প্রিমিয়ার ৮ জিবি (ডিডিআর ৪) ২ হাজার ১০০ টাকা।

অ্যানটেক: ১৬ জিবি (ডিডিআর ৪) ৩২০০ মেগাহার্টজ ৪ হাজার ৫০ টাকা।

জিস্কিল: এজিস ৩২০০ মেগাহার্টজ ৮ জিবি (ডিডিআর ৪) ২ হাজার ৬০০ টাকা, ট্রাইডেন্ট জেড ৩২০০ মেগাহার্টজ ৮ জিবি (ডিডিআর ৪) ৩ হাজার ৯০০ টাকা।

গিগাবাইট: অরাস ১৬ জিবি (ডিডিআর ৫) ৫২০০ মেগাহার্টজ ১৪ হাজার টাকা।

হার্ডডিস্ক ড্রাইভ (এইচডিডি)

সিগেট: বারাকুডা ১ টেরাবাইট (টে.বা.) ৪ হাজার ৯০০ টাকা

তোশিবা: ১ টে.বা. ৭২০০ আরপিএম ৪ হাজার ৫০০ টাকা, ৪ টে.বা. তোশিবা এক্স৩০০ ৭২০০ আরপিএম ১২ হাজার ৭৫০ টাকা।

সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)

স্যামসাং: ৮৭০ ইভো ২৫০ জিবি ৩ হাজার ৯০০ টাকা, ৯৭০ ইভো প্লাস ৫০০ জিবি ৪ হাজার ৯৯৯ টাকা।

এইচপি: এস৭০০ ১২০ জিবি এম.২ ২২৮০ ১ হাজার ৪৫০ টাকা, এস৭০০ ২৫০ জিবি ২ হাজার ২৫০ টাকা।

মনিটর

এইচপি: ১৮.৫ ইঞ্চি ১০ হাজার ৩০০ টাকা, ১৯.৫ ইঞ্চি ১১ হাজার ৭০০ টাকা, ২৩.৮ ইঞ্চি ২১ হাজার ২০০ টাকা, ৩২ ইঞ্চি ৩৫ হাজার ৭০০ টাকা।

ডেল: এস ই ২২২২ এইচ ২২ ইঞ্চি ১৩ হাজার ৫০০ টাকা, পি ২২২২ এইচ ২৫ হাজার ৫০০ টাকা।

এমএসআই: প্রো এমপি ২৪১ এক্স ২৩.৮ ইঞ্চি ১৫ হাজার ২০০ টাকা, মডার্ন এমডি ২৪১পি ২৩.৮ ইঞ্চি ২৭ হাজার ৭০০ টাকা।

বেনকিউ: জি-ডব্লিউ ২২৮০ ২২ ইঞ্চি ১২ হাজার ৫০০ টাকা এবং ই-ডব্লিউ ২৪৮০ ২৩.৮ ইঞ্চি ২৩ হাজার ৫০০ টাকা।

গিগাবাইট: জি-২৪ এফ ২৩ ৮ ইঞ্চি ২৪ হাজার টাকা, জি২৭ কিউ ২৭ ইঞ্চি ৩৯ হাজার ৯০০ টাকা।

এলজি: ২৭এমপি৪০০-বি ২৭ ইঞ্চি ২৫ হাজার ৭০০ টাকা, ৩২এমএল৬০০এম-বি ৩২ ইঞ্চি ৩২ হাজার টাকা, ২৪কিউপি৫৫০-বি ২৪ ইঞ্চি ৩৩ হাজার টাকা।

স্যামসাং: এম-৮ ৩২ ইঞ্চি ৯৬ হাজার টাকা, টি-৫৫ ২৭ ইঞ্চি ২৯ হাজার টাকা, টি-৩৫ ২২ ইঞ্চি ১২ হাজার ৭০০ টাকা।

গ্রাফিকস কার্ড

গিগাবাইট: আরটিএক্স ৩০৬০ গেমিং ওসি ৮ জিবি ৪১ হাজার ৯০০ টাকা এবং আরটিএক্স ৩০৬০ ১২ জিবি ৪৪ হাজার ৫০০ টাকা।

আসুস: জিটিএক্স ১৬৩০ ৪ জিবি ১৮ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৩০৫০ ভি২ ৮ জিবি ৪০ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ২০৬০ ৬ জিবি ৪৯ হাজার ৪০০ টাকা।

জোটেক: আরটিএক্স ৩০৫০ সলো ৮ জিবি ২৯ হাজার ৫০০ টাকা।

ইন্টেল: আর্ক এ৩৮০ ৬ জিবি ১৬ হাজার ৮০০ টাকা, আর্ক এ৭৫০ ৮ জিবি ২৮ হাজার ৫০০ টাকা, আর্ক এ৭৭০ ১৬ জিবি ৪১ হাজার ৫০০ টাকা।

এনভিডিয়া: কোয়াড্রো পি১০০০ ৪ জিবি ১৫ হাজার টাকা।

বহনযোগ্য হার্ডডিস্ক

ওয়েস্টার্ন ডিজিটাল: মাই পাসপোর্ট ১ টেরাবাইট (টে.বা.) ৬ হাজার ২০ টাকা, মাই পাসপোর্ট ২ টে.বা. ৮ হাজার ১৯০ টাকা, মাই পাসপোর্ট ৪ টে.বা. ১১ হাজার ৪৫০ টাকা।

তোশিবা: ক্যানভিও বেসিক এ৫ ১ টে.বা. ৫ হাজার ৫০০ টাকা, ক্যানভিও বেসিক এ৫ ২ টে.বা. ৭ হাজার ৬০০ টাকা।

এডাটা: এইচডি ৭১০ প্রো ২ টে.বা. ৮ হাজার ৯০০ টাকা এবং এইচডি ৩৩০ ৪ টে.বা. ১৪ হাজার টাকা।

ট্রানসেন্ড: স্টোরজেট ২৫এইচ৩ ১ টে.বা. ৫ হাজার ৮৯০ টাকা, স্টোরজেট ২৫এইচ৩ ২ টে.বা. ১০ হাজার ৪০ টাকা, স্টোরজেট ২৫এইচ৩পি ৪ টে.বা. ১৪ হাজার ৪০০ টাকা।

কি-বোর্ড

লজিটেক: কে১২০ ৭২৫ টাকা, কে৩৮০ মাল্টি ডিভাইস ব্লুটুথ ৩ হাজার ৩৬০ টাকা, কে৩৭৫এস মাল্টি ডিভাইস ব্লুটুথ ২ হাজার ৯৯০ টাকা।

এফোরটেক: কেআরএস-৮৫ ৮১৫ টাকা, কেআরএস-৮৩ ৮১৫ টাকা, এফকে১১ ৯৫০ টাকা, এফবিকে২৫ ব্লুটুথ এবং ইউএসবি ১৭৯০ টাকা।

হ্যাভিট: কেবি২৭১ আল্ট্রা থিন ৫০০ টাকা, কেবি২৭৫এল গেমিং ৯২০ টাকা, কেবি৪৮৮এল গেমিং ১ হাজার ৫০ টাকা, কেবি ৪৮৭এল গেমিং ১ হাজার ৩৬০ টাকা।
রয়েল ক্লুজ: আরকে৭১ ডুয়াল মোড গেমিং ৩ হাজার ৯০০ টাকা, আরকে ৮৪ ট্রাই মোড গেমিং ৪ হাজার ৯০০ টাকা।

প্রিন্টার

এইচপি: ডেস্কজেট ইঙ্ক অ্যাডভান্টেজ ২৭৭৫ (রঙিন) ৯ হাজার ৬৬০ টাকা, ডেস্কজেট ইঙ্ক অ্যাডভান্টেজ ৪১৭৫ (রঙিন) ১৫ হাজার ৮৪০ টাকা।

ইপসন: ইকোট্যাঙ্ক এল৩২১০ ১৯ হাজার ২০০ টাকা(রঙিন), ইকোট্যাঙ্ক এল৩২৫০ ২৪ হাজার ৩০০ টাকা(রঙিন)।

ক্যানন: পিক্সমা জি১০১০ (রঙিন) ১৫ হাজার ৯৫০ টাকা, ইমেজক্লাস এলবিপি৬০৩০ লেজার প্রিন্টার (সাদাকালো) ১৫ হাজার ৬২০ টাকা, ইমেজক্লাস এলবিপি৬০৩০ডিএন লেজার প্রিন্টার (সাদাকালো) ৩৫ হাজার ৫০ টাকা।

কেসিং

১ হাজার থেকে ১৪ হাজার টাকার মধ্যে।

ইউপিএস

ম্যাক্সগ্রিন: এমজি সিলভার (৬৫০ ভিএ) ৩ হাজার ৪০০ টাকা, এমজি-এলআই-ইএপি (১২০০ ভিএ) ৬ হাজার ৭৫০ টাকা।

অ্যাপোলো: ১০৬৫ এ/ ১০৬৫ (৬৫০ ভিএ) ৩ হাজার ২০০ টাকা, ১১২০এফ (১২০০ভিএ) ৬ হাজার ৬০০ টাকা এবং ১২৪০ (২০০০ ভিএ) ১১ হাজার ৮০০ টাকা।

ডিজিটাল এক্স: ৬৫০ ভিএ ৩ হাজার ২০০ টাকা, ৮৫০ ভিএ ৪ হাজার ১০০ টাকা।

অ্যান্টিভাইরাস

ক্যাসপারস্কি: ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড ১ ব্যবহারকারী অ্যান্টিভাইরাস (১ বছর) ৬০০ টাকা, ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড ৩ ব্যবহারকারী অ্যান্টিভাইরাস (১ বছর) ১ হাজার ২২৫ টাকা, ক্যাসপারস্কি টোটাল সিকিউরিটি ১ ব্যবহারকারী (১ বছর) ১০০০ টাকা।

ইসেট: এনওডি৩২ অ্যান্টিভাইরাস ১ ব্যবহারকারী (১ বছর) ৪৫০ টাকা, ইন্টারনেট সিকিউরিটি ১ ব্যবহারকারী (৩ বছর) ১ হাজার ১৫০ টাকা, স্মার্ট সিকিউরিটি প্রিমিয়াম ১ ব্যবহারকারী (১ বছর) ২ হাজার ২৫০ টাকা।

বিটডিফেন্ডার: ইন্টারনেট সিকিউরিটি ১ ব্যবহারকারী (১ বছর) ৫৭৫ টাকা, টোটাল সিকিউরিটি ১ ব্যবহারকারী (১ বছর) ৮৫০ টাকা।

পান্ডা: ডোম অ্যাডভান্স ১ ব্যবহারকারী (১ বছর) ৬০০ টাকা, ডোম অ্যাডভান্স ইন্টারনেট সিকিউরিটি ৩ ব্যবহারকারী (১ বছর) ১ হাজার ৩০০ টাকা।

এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সার্ভিস চার্জ সংযোজিত হবে। ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত যন্ত্রাংশের দামে হেরফের হতে পারে।