লেনোভোর সম্মাননা পেল গ্লোবাল ব্র্যান্ড

সম্মাননা হাতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির কর্মকর্তারাসংগৃহীত

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর কাছ থেকে ‘লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড (ডিস্ট্রিবিউশন) ২০২৫–২৬’ অর্জন করেছে বাংলাদেশের প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ১২ মে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকারের হাতে সম্মাননা তুলে দেন লেনোভো ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক শাইলেন্দ্র কাটিয়াল ও ডিরেক্টর (ওভারসিজ বিজনেস) নবীন কেজরিওয়াল।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশে লেনোভোর গেমিং, ফ্ল্যাগশিপ এবং এআই ল্যাপটপ বাজারজাতে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে বাংলাদেশে লেনোভোর পণ্য বাজারজাত করছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।