পাবলো পিকাসোর নামে শামুকের নতুন প্রজাতি

অ্যানাউচেন পিকাসো প্রজাতির শামুকইনডিপেনডেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামুকের নতুন আবিষ্কৃত এক প্রজাতির নামকরণ করা হয়েছে বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর নামে। সম্প্রতি একদল গবেষক থাইল্যান্ডে নতুন এ প্রজাতির শামুকের সন্ধান পেয়েছেন। শামুকটির খোলসের ওপরে ঘূর্ণির ধরন স্বাভাবিক খোলসের অন্যান্য শামুকের চেয়ে বেশি ঘন। মাত্র তিন মিলিমিটার লম্বা এই প্রজাতির শামুকের খোলসে আয়তাকার কোণযুক্ত ঘূর্ণি রয়েছে, যা পাবলো পিকাসোর কিউবিজম ঘরানার ছবির সঙ্গে বেশ মিল রয়েছে। আর তাই শামুকের নতুন প্রজাতির নাম রাখা হয়েছে ‘অ্যানাউচেন পিকাসো’।

গবেষকদের তথ্যমতে, নতুন আবিষ্কৃত প্রজাতির শামুকে খোলসে থাকা গোলাকার ঘূর্ণি অনেকটা পাবলো পিকাসোর কিউবিজম শিল্প শৈলীর অনুরূপ। শামুকটির বাদামি খোলসে ৪ থেকে ৫টি ঘূর্ণি থাকার পাশাপাশি সর্পিল কাঠামোজুড়ে বেশ কয়েকটি অনিয়মিত সাদা রেখা রয়েছে।

সম্প্রতি নতুন প্রজাতির বেশ কয়েকটি শামুকের খোলসে একটি ছোট ছিদ্র পাওয়া গেছে, যা ওপরের বা নিচের দিকে দেখা যায়, যার অর্থ কিছু শামুকের খোলস উল্টো অবস্থায় থাকে। গবেষকেরা খোলসের শেষের ঘূর্ণমান অংশ ও খোলসের ওপরের দিকের অবস্থানের ওপর ভিত্তি করে বিভিন্ন শামুককে আলাদা করেছেন। শামুকের খোলসের আকৃতি, পৃষ্ঠের গঠন ও বিন্যাসের ওপর ভিত্তি করে শামুক শ্রেণীকরণের নতুন একটি পদ্ধতি প্রচলনেরও প্রস্তাব দিয়েছেন তাঁরা।

সূত্র: ইনডিপেনডেন্ট