সফটওয়্যার-নিয়ন্ত্রিত প্রথম ডিজিটাল কম্পিউটার জেড-৩

সফটওয়্যার-নিয়ন্ত্রিত প্রথম ডিজিটাল কম্পিউটার জেড-৩।
প্রথম প্রোগ্রাম-নিয়ন্ত্রিত ইলেকট্রোমেকানিক্যাল ডিজিটাল কম্পিউটার জেড–৩ তৈরির কাজ সম্পন্ন করেন জার্মান প্রকৌশলী কনরাড সুজা।

কনরাড সুজার তৈরি জেড–৩ কম্পিউটারকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মে ১৯৪১
সফটওয়্যার-নিয়ন্ত্রিত প্রথম ডিজিটাল কম্পিউটার জেড-৩
প্রথম প্রোগ্রাম, অর্থাৎ সফটওয়্যার-নিয়ন্ত্রিত ইলেকট্রোমেকানিক্যাল ডিজিটাল কম্পিউটার তৈরির কাজ সম্পন্ন করেন জার্মান প্রকৌশলী কনরাড সুজা। কনরাড এর নাম দেন জেড-৩ কম্পিউটার। ১৯৪১ সালের ১২ মে এটি প্রদর্শন করা হয়।

এটি বিশ্বের প্রথম বাইনারি ডিজিটাল কম্পিউটার জেড-১-এর পদাঙ্ক অনুসরণ করে তৈরি হয়। জেড-১ কম্পিউটারও কনরাডের হাতে তৈরি। সেটি তৈরি হয়েছিল ১৯৩৮ সালে। কনরাড সুজার বেশির ভাগ যন্ত্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে যায়। পরবর্তী সময়ে আরও উৎকর্ষতার সঙ্গে কনরাড তৈরি করেন জেড-৪ কম্পিউটার, যা তাঁর সৃষ্টিকে বাঁচিয়ে রাখে।

হার্ভার্ড মার্ক–১
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১২ মে ১৯৩৯
প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্র
হার্ভার্ড মার্ক-১ যন্ত্র তৈরি শুরু হয় হয় ১৯৩৯ সালের ১২ মে। তবে পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হয় ১৯৪৪ সালে। এই মার্ক-১ ছিল প্রথম সফল স্বয়ংক্রিয় যন্ত্র। এটি এক সেকেন্ডে তিনটি যোগ বা বিয়োগের হিসাব করতে পারত। এর মেমোরিতে ২৩ ডিজিটের (যোগ চিহ্ন) ৭২টি সংখ্যা রাখা যেত।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি