সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের কার্যক্রম চালু করেছে আম্বার আইটি লিমিটেডসংগৃহীত

অনলাইনে দেশীয় পরিচয় ও ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করতে ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের ব্যবহার দিন দিন বাড়ছে। এই চাহিদার কথা বিবেচনায় রেখে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) আম্বার আইটি লিমিটেড ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের কার্যক্রম চালু করেছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আম্বার আইটি লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হওয়ায় আম্বার আইটি লিমিটেডের মাধ্যমে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে গ্রাহকেরা দ্রুত অ্যাকটিভিশনের সুবিধা পাবেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও তুলনামূলক সহজ করা হয়েছে। মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ব্যাংকের মাধ্যমে অনলাইনে টাকা পরিশোধের সুবিধা থাকায় যেকোনো জায়গা থেকে সহজে আবেদন করা যাবে।

ডট কম ডট বিডি, ডট কম ডট নেট, ডট কম ডট ইনফো, ডট কম ডট ওআরজি ইত্যাদি ডোমেইনও আম্বার আইটি লিমিটেড থেকে নিবন্ধন করা যাবে। শুধু তা–ই নয়, ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং ও ই–মেইল সেবাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ফলে যেকোনো ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠন এখন দ্রুত নিজেদের নামে দেশীয় ডোমেইন নিবন্ধন করতে পারবেন।

ডোমেইনের সঙ্গে বিনা মূল্যে ডিএনএস হোস্টিং ও ব্যবস্থাপনা সুবিধা পাওয়া যাবে আম্বার আইটি লিমিটেডে। গ্রাহকদের সুবিধার্থে ডোমেইন নবায়ন, মেয়াদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিয়মিত এসএমএস ও ই–মেইল নোটিফিকেশন পাঠিয়ে থাকে প্রতিষ্ঠানটি।