শেষ স্লাইড রুল তৈরি হলো

কে অ্যান্ড ই নামের প্রতিষ্ঠান শেষ স্লাইড রুল উৎপাদন করে। শেষ স্লাইড রুলটি তারা স্মিথসোনিয়ান ইনস্টিটিউটকে উপহার দেয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঙ্ক কষার যন্ত্র স্লাইড রুল
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১১ জুলাই ১৯৭৬
শেষ স্লাইড রুল তৈরি হলো
কে অ্যান্ড ই নামের প্রতিষ্ঠান শেষ স্লাইড রুল উৎপাদন করে। শেষ স্লাইড রুলটি তারা স্মিথসোনিয়ান ইনস্টিটিউটকে উপহার দেয়। স্লাইড রুল দিয়ে বছরের পর বছর ধরে গাণিতিক হিসাব–নিকাশ করা হয়েছে। কম্পিউটার ও এর ছোট্ট ভাই ক্যালকুলেটর উদ্ভাবনের পর স্লাইড রুলের বিলুপ্তি ঘটতে থাকে।

পিকেট এন৯০২–টি মডেলের ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘের সাধারণ স্লাইড রুল। এটি শিক্ষার্থীরা ব্যবহার করত।
উইকিমিডিয়া

কলোকুইয়ালি নামেও পরিচিত ছিল স্লাইড রুল নামের এই অ্যানালগ কম্পিউটার। যুক্তরাষ্ট্রে একে ডাকা হতো স্লিপস্টিক নামে। শুরুতে এই স্লাইড রুল দিয়ে গুণ ও ভাগ করা যেত। পরে সূচক, বর্গমূল, লগারিদম ও ত্রিকোণমিতির হিসাব কষাও যেত স্লাইড রুল দিয়ে।

উইন্ডোজ ফোন
উইকিমিডিয়া

১১ জুলাই  ২০১৭
উইন্ডোজ ফোনে মাইক্রোসফটের সেবা বন্ধ হলো
উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম ও মাইক্রোসফটের স্মার্টফোন অ্যাপ স্টোরে আর কোনো সেবা দেওয়া হবে না বলে ঘোষণা দেয় শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন। ২০১০ সালে চালু হওয়া স্মার্ট ফোনের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন জনপ্রিয়তা না পাওয়ায় মাইক্রোসফট এমন সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে উইন্ডোজ অ্যাপ স্টোর বন্ধ করার প্রক্রিয়াও শুরু হয়।

কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার হোপ