নির্বাচনে ভবিষ্যদ্বাণী করতে কম্পিউটারের ব্যবহার

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ ১৯৫২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বৈজ্ঞানিকভাবে ভবিষ্যদ্বাণী করতে প্রথমবারের মতো ইউনিভ্যাক কম্পিউটার ব্যবহার করে।

মার্কিন নির্বাচনের ফলের পূর্বাভাস দেওয়ার জন্য ইউনিভ্যাক কম্পিউটার ব্যবহার করা হয়েছিলকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ নভেম্বর ১৯৫২
নির্বাচনে ভবিষ্যদ্বাণী করতে কম্পিউটারের ব্যবহার
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ ১৯৫২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বৈজ্ঞানিকভাবে ভবিষ্যদ্বাণী করতে প্রথমবারের মতো কম্পিউটার ব্যবহার করে। সিবিএস নিউজ এই কাজের জন্য একটি ইউনিভ্যাক কম্পিউটার এনেছিল। উদ্দেশ্য ছিল—দুই প্রেসিডেন্ট প্রার্থী ডয়েট ডি আইজেনহাওয়ার ও অ্যাডলাই স্টিভেনসনের জয়ের সম্ভাবনা নিয়ে পূর্বাভাস দেওয়া। তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে ইউনিভ্যাক কম্পিউটার দেখিয়েছিল যে আইজেনহাওয়ার জিতবেন। কিন্তু সিবিএসের দুই সংবাদপাঠক ওয়ালটার ক্রনকাইট ও চার্লস কলিংউড যন্ত্রের বিশ্লেষণে আস্থা রাখতে পারছিলেন না। কারণ, জনমত জরিপে অনেকটাই এগিয়ে ছিলেন স্টিভেনসন। তাই সিবিএস ইউনিভ্যাকের ভবিষ্যদ্বাণী প্রচার বন্ধ রেখেছিল। ভোট গ্রহণের পর যখন দেখা যাচ্ছিল আইজেনহাওয়ার জিতে যাচ্ছেন, তখন আবার কম্পিউটারটির ওপর আস্থা ফিরে পায় সিবিএস। ওই নির্বাচনে বিজয়ী হয়ে আইজেনহাওয়ার যুক্তরাষ্ট্রের ৩৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

জেমস রিটি উদ্ভাবিত ক্যাশ রেজিস্ট্রার
উইকিমিডিয়া

৪ নভেম্বর ১৮৭৯
বিশ্বের প্রথম ক্যাশ রেজিস্ট্রারের পেটেন্ট পান জেমস রিটি
উদ্ভাবক এবং বার ও স্যালুন পরিচালক জেমস জ্যাকব রিটি (২৯ অক্টোবর ১৮৩৬–২৯ মার্চ ১৯১৮) পৃথিবীর প্রথম ক্যাশ রেজিস্ট্রার উদ্ভাবন করেন। ১৮৭৯ সালের ৪ নভেম্বর তিনি এটির পেটেন্ট পান। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ডেটনে ছোট একটি কারখানা খোলেন, যেখানে এই ক্যাশ রেজিস্ট্রার তৈরি হতো। তখনো তিনি তাঁর স্যালুন পরিচালনা করেছেন।