নিলামে স্টিভ জবসের হাতে লেখা বিজ্ঞাপন, কত কোটি টাকায় বিক্রি হলো জানেন?

স্টিভ জবসরয়টার্স

অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্মৃতিবিজড়িত বিভিন্ন পণ্য স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী মানুষের সংখ্যা কম নয়। আর তাই স্টিভ জবসের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ তাঁর হাতে তৈরি ‘অ্যাপল ১’ কম্পিউটারের নিলাম হয়েছে বহুবার। এবার স্টিভ জবসের হাতে লেখা ‘অ্যাপল ১’ কম্পিউটার বিক্রির বিজ্ঞাপন নিলামে বেশ চড়া দামে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন পরিচালিত এ নিলামে বিজ্ঞাপন লেখা কাগজটি বিক্রি হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৫৯ ডলার বা ১ কোটি ৯২ লাখ ৪৬ হাজার টাকায় (প্রতি ডলারের বিনিময় মূল্য ১০৯ টাকা ৫০ পয়সা ধরে)।

‘অ্যাপল-১’ কম্পিউটার বিক্রির জন্য স্টিভ জবসের হাতে লেখা বিজ্ঞাপন
আরআর অকশন

১৯৭৬ সালে বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল কম্পিউটার গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন ‘অ্যাপল-১’ কম্পিউটার। কম্পিউটারটি মূলত একটি মাদারবোর্ড। কেসিং, মনিটর ও কি-বোর্ড আলাদা করে যুক্ত করে ব্যবহার করতে হয় কম্পিউটারটি। আরআর অকশনের তথ্যমতে, এই কম্পিউটার বিক্রির জন্য নিজ হাতে বিজ্ঞাপন লিখেছিলেন স্টিভ জবস। বিজ্ঞাপনের ভাষায় স্টিভ জবসের উদ্যোক্তা হিসেবে দূরদর্শিতা প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপনে অ্যাপলের প্রথম কম্পিউটারের বিভিন্ন তথ্য উল্লেখ করার পর স্টিভেন জবস লিখে সই করেছেন স্টিভ জবস। স্টিভ জবসের বাসার ঠিকানা ও ফোন নম্বরও রয়েছে বিজ্ঞাপনটিতে। এই ঠিকানাতেই ছিল অ্যাপলের প্রথম কার্যালয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন