ঘূর্ণিঝড় হামুন এখন কত দূরে, দেখুন অনলাইনে

উইন্ডিডটকমে ঘূর্ণিঝড় হামুনের অবস্থান ও গতিপথ। আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটেউইন্ডিডটকম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হামুন। ঘূর্ণিঝড়টি আজ মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ কারণে ঝুঁকিপূর্ণ ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার পাশাপাশি সারা দেশে নৌপথে সব নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের তথ্য জানতে অনেকেই চোখ রাখছেন টেলিভিশন ও পত্রিকার ওয়েবসাইটে। অ্যাপের পাশাপাশি অনলাইনেও সরাসরি ঘূর্ণিঝড় হামুনের অবস্থান ও গতিপথের ছবি দেখার সুযোগ রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটেও ঘূর্ণিঝড়টির অবস্থান ও গতিপথ সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাচ্ছে।

উইন্ডিডটকম

আবহাওয়ার পূর্বাভাস জানার জনপ্রিয় অ্যাপ ‘উইন্ডি’। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা অ্যাপটি ব্যবহার করে সরাসরি ঘূর্ণিঝড় হামুনের অবস্থান ও গতিপথের ছবি দেখতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারীরা। অ্যাপটির ওয়েব সংস্করণে প্রবেশ করেও এ সুযোগ পাওয়া যাবে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঘূর্ণিঝড় হামুনের অবস্থান ও গতিপথের ছবি দেখা যাবে। আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা জানার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনাও মিলবে ওয়েবসাইটটিতে।