অ র্থ নী তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি 
প্রিয় পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। অর্থনীতি বিষয় থেকে দেওয়া হলো কয়েকটি গুরুত্বপূর্ণ বহুনির্বাচন প্রশ্নোত্তর।
৪৫১. সঞ্চিত অর্থ উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহূত হলে তাকে—
i. মূলধন বলে ii. বিনিয়োগ বলে iii. উৎপাদন বলে
নিচের কোনটি সঠিক ?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ
৪৫২. বাংলাদেশের শ্রমশক্তির কত ভাগ কৃষি খাতে নিয়োজিত?
ক. ৪০ % খ. ৪৫ % গ. ৫০ % ঘ. ৫৫ %
সঠিক উত্তর: গ
৪৫৩. বিলের পানি কোন ধরনের দ্রব্য?
ক. অর্থনৈতিক দ্রব্য খ. অবাধলভ্য দ্রব্য
গ. স্থায়ী ভোগ্য দ্রব্য ঘ. অস্থায়ী ভোগ্য দ্রব্য
সঠিক উত্তর : খ
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও
মজিদ সাহেবের এক একর জমিতে পাঁচজন শ্রমিক নিয়োগ করে প্রথম দফায় ৫০ মণ ধান উৎপাদন করেন। দ্বিতীয় দফায় ছয়জন শ্রমিক নিয়োগ করে ৫৪ মণ ধান উৎপাদন করেন।
৪৫৪. এখানে প্রান্তিক উৎপাদন কত?
ক. ২ মণ খ. ৩ মণ গ. ৪ মণ ঘ. ৫ মণ
সঠিক উত্তর: গ
৪৫৫. দ্বিতীয় দফায় গড় উৎপাদন কত?
ক. ৮ মণ খ. ৯ মণ গ. ১০ মণ ঘ. ১১ মণ
সঠিক উত্তর: খ
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও
তাহসিন প্রথম পেয়ারা থেকে ৫ টাকা, দ্বিতীয় পেয়ারা থেকে ৯ টাকা, তৃতীয় পেয়ারা থেকে ১২ টাকার সমপরিমাণ উপযোগ লাভ করে।
৪৫৬. তাহসীনের তৃতীয় পেয়ারার প্রান্তিক উপযোগ কত?
ক. ৫ টাকা খ. ৪ টাকা গ. ৩ টাকা ঘ. ২ টাকা।
সঠিক উত্তর : গ

প্রভাষক. ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী